খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসারদের দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসারদের দায়িত্ব ও কর্মপরিধি নির্ধারণ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় চলমান বৈশ্বিক পরিস্থিতি এবং দেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রমের যথাযথ তদারকি ও সমন্বয় নিশ্চিত করার জন্য দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করেছে।

শনিবার (২৮ মার্চ) এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং রোববার (২৯ মার্চ) মন্ত্রণালয় তাদের বিস্তারিত কর্মপরিধি প্রকাশ করেছে।

ট্যাগ অফিসারদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে ফিলিং স্টেশনের দৈনিক প্রারম্ভিক মজুদ রেকর্ড করা, ডিপো থেকে সরবরাহকৃত জ্বালানি তেল পরিমাপপূর্বক গ্রহণ করা, পে-অর্ডার ও ডিপো চালান/রিসিটের সঙ্গে মিলিয়ে তেলের পরিমাণ যাচাই করা। এছাড়া ফিলিং স্টেশনের ডিসপেন্সিং মেশিনের দৈনিক মিটার রিডিং পর্যবেক্ষণ, বিক্রয়ের সঙ্গে মিলানো, এবং দিনের শেষে সমাপনী মজুদ পর্যালোচনা করাও তাদের দায়িত্বের অংশ।

কর্মপরিধিতে আরও অন্তর্ভুক্ত রয়েছে: ফিলিং স্টেশনের অনুমোদিত মজুদ ক্ষমতা এবং বিদ্যমান মজুদ যাচাই, আশপাশে অননুমোদিত ট্যাংক বা স্থাপনা পরীক্ষা, ডিপো থেকে পাম্প ও পাম্প থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করা, প্রতিটি পাম্পে দিনে অন্তত ৩ বার স্টক আপডেট বাধ্যতামূলক করা। এছাড়া বিক্রয় প্রক্রিয়া, ক্যাশ মেমো প্রদান, ডিসপ্লে বোর্ডের উপস্থিতি, সারি ব্যবস্থাপনা এবং অবৈধ বিক্রির বিষয়েও তারা নিয়মিত রিপোর্ট দেবেন।

ট্যাগ অফিসাররা ডিপো থেকে জ্বালানি নেওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে খুচরা বিক্রি শুরু না করলে তা লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এছাড়া তারা পাম্প খোলা আছে কি না, স্টক রেজিস্টার সঠিকভাবে রেকর্ড করা হচ্ছে কি না এবং বিক্রয় প্রক্রিয়ায় কোনো অসঙ্গতি আছে কি না, তা তদারকি করবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ দেশের জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, সঠিক হিসাবরক্ষণ এবং গ্রাহক সেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমআর

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা