ছাত্রদল নেতা বারেক ভূঁইয়ার উদ্যোগে ড্রেন পরিষ্কার, জলাবদ্ধতা নিরসনে স্বস্তি

চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্য ইচলী এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছেন পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ বারেক ভূঁইয়া। তার তদারকিতে আন্ডারগ্রাউন্ড ড্রেন পরিষ্কার কার্যক্রম সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মধ্যে।
রবিবার (১২ এপ্রিল) সকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক ভাইয়া সড়কে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে ড্রেন অপরিষ্কার থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে দুর্ভোগে পড়তে হতো সাধারণ মানুষকে।
অভিযোগ পাওয়ার পরপরই বারেক ভূঁইয়া পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত পরিষ্কার কার্যক্রমের ব্যবস্থা করেন। পরে তিনি নিজে উপস্থিত থেকে কাজের সার্বিক তদারকি করেন, যাতে নির্ধারিত সময়ে কার্যক্রম সম্পন্ন হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, “অনেকদিন ধরে আমরা জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলাম। বিষয়টি জানানোর পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।”
স্থানীয় বাসিন্দা মিজান খান বলেন, “এভাবে যদি জনপ্রতিনিধি ও তরুণ নেতারা এগিয়ে আসেন, তাহলে এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব।”
এ বিষয়ে বারেক ভূঁইয়া বলেন, “জনগণের ভোগান্তি কমানোই আমাদের দায়িত্ব। এলাকাবাসীর সমস্যার কথা শুনেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”
এই উদ্যোগের ফলে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করেছে। স্থানীয়দের আশা, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে ভবিষ্যতে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে।








আপনার মতামত লিখুন