জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে চাকসুর বৃক্ষরোপণ কর্মসূচি
জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করেন চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব এবং নির্বাহী সদস্য সোহানুর রহমান।
প্রথম ধাপে চাকসু প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী হলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
চাকসুর নেতারা জানান, কর্মসূচির পরবর্তী ধাপে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগার, বিভিন্ন আবাসিক হল, অনুষদ প্রাঙ্গণসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হবে। পরিবেশবান্ধব এ উদ্যোগের মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ অব্যাহত রাখার কথাও জানান তাঁরা।








আপনার মতামত লিখুন