জাবির নতুন প্রক্টর অধ্যাপক জাকির হোসেন

অধ্যাপক জাকির হোসেন, ছবি- সংগৃহীত।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রক্টর হিসেবে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলমের অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে অধ্যাপক মো. জাকির হোসেনকে ২৯ জুলাই ২০২৬ তারিখের অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ সময় দায়িত্ব পালনকালে তিনি প্রচলিত বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।
এছাড়া বিদায়ী ও নবনিযুক্ত প্রক্টরকে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ-সংক্রান্ত সাটিফিকেট যথাসময়ে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।








আপনার মতামত লিখুন