খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে সিন্ডিকেট সভা বন্ধ রাখার হুমকির অভিযোগ কুবি ছাত্রদল নেতা বিরুদ্ধে

কুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রীর নাম ব্যবহার করে সিন্ডিকেট সভা বন্ধ রাখার হুমকির অভিযোগ কুবি ছাত্রদল নেতা বিরুদ্ধে

ছবি: মোস্তাফিজুর রহমান শুভ, সদস্য সচিব, কুবি ছাত্রদল।

শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলনের নাম ব্যবহার করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক কার্যক্রম ও সিন্ডিকেট সভা আয়োজনে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ’র বিরুদ্ধে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার এবং প্রক্টরকে স্ব স্ব দপ্তরে গিয়ে বাধা দেয় এই নেতা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে ১০৯তম সিন্ডিকেট সভা হওয়ার কথা ছিল, সেখানে ছাত্রদলের বাধার কারণে তা পিছিয়ে ১৬ ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়া হয়। তখনও সে বাধা দেওয়ায় তা পুনরায় পিছিয়ে ফেব্রুয়ারির ২৬ তারিখে নিয়ে যাওয়া হয়। সেখানে আবারও বাধা দিলে তৃতীয় দফায় সভা পিছিয়ে এপ্রিলের ১৫ নিয়ে যাওয়া হয়।
‎
‎প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিম বলেন, ‘ছাত্রদলের শুভসহ আরও কয়েকজন আমার কাছে এসে বলেছে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন সবকিছু বন্ধ রাখার জন্য। আমরা কোন প্রকার সিন্ডিকেট সভা করতে পারবো না, আমাদের কোন স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবো না। পরে আমি তাকে বললাম শিক্ষামন্ত্রী বলেছেন এমন কোন চিঠি বা প্রজ্ঞাপন জারি হয়েছে কি-না। আমাদের কাছে তো এমন কোন চিঠি আসে নাই।’

এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘ ছাত্রদলের শুভসহ কয়েকজন এসে আমাকে হুমকি দিয়ে গেছে যাতে কোনো ধরনের সিন্ডিকেট সভা না হয়। এর আগেও তিনবার সিন্ডিকেটের তারিখ দিয়েও তাদের বাধার কারণে করতে পারিনি। এখন ১৫ এপ্রিল সিন্ডিকেটের তারিখ নির্ধারণ করা হয়েছে সেটাও বন্ধ করার জন্য তারা হুকমি দিচ্ছে।’

‎উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘আমার কাছে ছাত্রদলের শুভ সহ কয়েকজন আসছিল। তারা বলেছে কোনো ধরনের সিন্ডিকেট সভা এবং পদোন্নতি বোর্ড করা যাবে না। তখন আমি বললাম তাহলে তো ছাত্ররা পিছিয়ে যাবে। পরে তারা বললো পিছিয়ে গেলে কোনো সমস্যা নাই।’

‎তিনি আরও বলেন, ‘গত তিন মাস ধরে আমরা চেয়েও সিন্ডিকেট সভা দিতে পারছি না। অনেক অমীমাংসিত বিষয় রয়েছে যা অতি শীঘ্রই একটা সিন্ডিকেট সভা দিয়ে সমাধান করার চেষ্টা করবো।’

এ বিষয়ে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘আমরা প্রক্টরের কাছে বা অন্য কোন দপ্তরে সিন্ডিকেট সভা বন্ধ করার জন্য বলিনি এটা মিথ্যা কথা। ঈদের আগে আমাদের ছোট ভাইদের শহরের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে। সেটার বিরুদ্ধে মামলা কেন হয় নাই, সেটার বিষয়ে আপডেট জানতে গিয়েছি।’
‎

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা