খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি, মানতে হবে যেসব নির্দেশনা

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি, মানতে হবে যেসব নির্দেশনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী ৩০ জানুয়ারি থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তি পরীক্ষার জন্য নয়টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিম।

সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীদের দেওয়া নির্দেশনাসমূহ হলো

১. পরীক্ষার্থীরা কোন অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ ও অন্য যে-কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
২. ওএমআর শিট পাওয়ার পর পরীক্ষার্থীকে নির্ধারিত স্থানে প্রবেশপত্র অনুযায়ী পরীক্ষার্থীর নাম, মাতার নাম ও পিতার নাম সুস্পষ্টভাবে ইংরেজিতে বড় অক্ষরে লিখতে হবে এবং নির্ধারিত স্থানে সাক্ষর করতে হবে। প্রবেশপত্র, ওএমআর ও উপস্থিতি সিটের সাক্ষর অবশ্যই এক হতে হবে। প্রবেশপত্র অনুযায়ী রোল নম্বর নির্দিষ্ট জায়গায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত যথাযথভাবে ভরাট করতে হবে।
৩. প্রশ্নপত্র পাওয়ার পর সব পৃষ্ঠায় স্পষ্টভাবে মুদ্রিত আছে কি না নিশ্চিত হতে হবে। মুদ্রণ স্পষ্ট না থাকলে প্রশ্নপত্র পরিবর্তনের জন্য পরিদর্শককে অবহিত করতে হবে।
৪. প্রশ্নপত্রের সেট কোড পরীক্ষার্থীকে ওএমআর শিটে সংখ্যায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।
৫. ওএমআর শিটের নির্ধারিত স্থানে তিনটি ঐচ্ছিক বিষয় এর নির্বাচিত দুটি ঐচ্ছিক বিষয়ের নামের বাম পাশের বৃত্ত ভরাট করতে হবে।
৬. রোল নম্বর ও সেট কোড এ কোন প্রকার ঘষামাজা অথবা কাটাকাটি করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
৭. পরীক্ষা চলাকালীন কোন পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা শেষে পরীক্ষার্থীর কাছ থেকে ওএমআর শিট সংগ্রহ করার পর নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষার্থীরা কক্ষে অবস্থান করবে।
৮. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
৯. পরিদর্শক উত্তরপত্র ও প্রবেশপত্রের ছবির উপর সাক্ষর করছেন কিনা পরীক্ষার্থীর ওএমআর শিট জমা দেয়ার পূর্বে নিশ্চিত হতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সুলাইমান বলেন, ‘আসন্ন ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আপনারা জানেন যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বারের মতো কুমিল্লার বাহিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে এবং সেই কেন্দ্রে মোট ৩১,৯৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করবে অনিয়ম-দুর্নীতি এড়িয়ে চলার। তারপরও আমরা আশা করবো কোনো অসামঞ্জস্যতা দেখা দিলে সাংবাদিকরা দ্রুত প্রশাসনকে জানাবেন, যেন প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।’

প্রক্টর অধ্যাপক আব্দুল হাকিম বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষায় অভিভাবকরা গেটের সামনে অবস্থান করতে পারবে না। নির্বাচনের কারণে সরকারের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে অভিভাবক খেলার মাঠ, শহিদ মিনারের আশেপাশে অবস্থান নিতে পারবে। পরীক্ষার্থীরা ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে, তবে এক্ষেত্রে হলের বারান্দায় ব্যাগ রাখতে হবে। ১১টা থেকে পরীক্ষা শুরু এরপর কোনো শিক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করছি।’

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি সকাল ১১ টায় ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৩১ জানুয়ারি সকাল ১১ টায় ‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ), এবং একইদিনে বিকেল তিনটায় ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা