রবিবার থেকে শুরু হচ্ছে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি
দেশে হাম সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে প্রথম ধাপে দেশের ১৮টি জেলার ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় এ কার্যক্রম শুরু হবে।
টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৪ বছর ১১ মাস ২৯ দিন পর্যন্ত) সকল শিশুকে ১ ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপ শেষে পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলা ও সিটি কর্পোরেশন এলাকাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
স্বাস্থ্য অধিদফতর অভিভাবকদের উদ্দেশে জানিয়েছে, নির্ধারিত তালিকা অনুযায়ী নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করতে হবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা দিলে শিশুরা হাম ও রুবেলা থেকে সুরক্ষিত থাকবে এবং সংক্রমণের বিস্তার অনেকাংশে কমানো সম্ভব হবে।








আপনার মতামত লিখুন