খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চলমান সংকট থেকে দৃষ্টি সরাতেই অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে : জেডিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
চলমান সংকট থেকে দৃষ্টি সরাতেই অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে : জেডিপি

ছবি: সংবাদ সম্মেলনে জেডিপি নেতারা।

দেশে চলমান সংকট থেকে দৃষ্টি সরাতেই অপ্রয়োজনীয় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেন জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। দলটির আহ্বায়ক নাঈম আহমাদ।

তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী নীতিগতভাবে সংস্কারবিরোধী।

মঙ্গলবার রাজধানীর মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে জ্বালানি, কৃষি ও হকার উচ্ছেদ ইস্যুতেও গভীর উদ্বেগ প্রকাশ করে দলটি।

জেডিপি আহ্বায়ক বলেন, বিএনপি ২০০১ সালের নির্বাচনী ইশতেহারে ৩২ দফা সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে তার বেশিরভাগই বাস্তবায়ন করেনি। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পদের হিসাব প্রকাশ কিংবা বিচার বিভাগের পৃথকীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও উপেক্ষিত ছিল। তার মতে, এসব প্রতিশ্রুতি মূলত ক্ষমতায় যাওয়ার রাজনৈতিক কৌশল ছিল।

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ক্ষমতায় আসা সরকারও গণভোট, গণপরিষদ ও ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে স্পষ্ট অবস্থান দেখাতে ব্যর্থ হয়েছে। জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে গণভোটের ভিত্তিতে গণপরিষদ গঠন করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধীদল জামায়াতে ইসলামীর প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আগে সংস্কার ইস্যুতে দলটির সক্রিয়তা খুব কম ছিল। বরং পতিত আওয়ামী লীগ আমলে তারা নিজেদের দলীয় সংবিধানে পরিবর্তন এনে ইসলামী রাষ্ট্রব্যবস্থার পরিবর্তে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেছিল; যদিও মানুষের কাছে ইসলাম প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েই ভোট চেয়েছে। এখন তারা নিজেদের সবচেয়ে বড় সংস্কারপন্থী দল হিসেবে উপস্থাপন করছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার ও বিরোধী—উভয় পক্ষের সংস্কারবিরোধী প্রবণতা দেশের জন্য ‘দুর্ভাগ্যজনক’। মীমাংসিত বিষয়গুলো নিয়ে সংসদে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করে জ্বালানি সংকট ও কৃষি খাতের সম্ভাব্য বিপর্যয় থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা হচ্ছে। একই সঙ্গে জনদৃষ্টি ভিন্ন খাতে নিতে হকার উচ্ছেদের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

এ পরিস্থিতিতে গণপ্রতিরোধের মাধ্যমেই কাঙ্ক্ষিত সংস্কার আদায় সম্ভব বলে মনে করে জেডিপি। দলটির মতে, বিএনপি-জামায়াত ভোটের রাজনীতিতে সংস্কারের পক্ষের শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করলেও বাস্তবে তারা নীতিগতভাবে সংস্কারপন্থী নয়। তাই জনগণকে সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান গ্রহণকারী দলগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাঈম আহমাদ বলেন, দেশে ইতোমধ্যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যদিও সরকার তা অস্বীকার করছে। অল্প কিছু পাম্পে সরবরাহ স্বাভাবিক থাকলেও অধিকাংশ স্থানে ঘাটতি রয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানি সরবরাহে অনিয়ম হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এবং এর সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের যোগসাজশ আছে কি না, তা তদন্তের দাবি জানান।

দলটি জানায়, দেশে গড়ে মাত্র ১৫ দিনের জ্বালানি মজুত রাখা হয়, যেখানে আন্তর্জাতিক মান অনুযায়ী কমপক্ষে ৯০ দিনের মজুত থাকা প্রয়োজন। বিদ্যমান অবকাঠামোগত সক্ষমতা ৩০ দিনের বেশি নয় বলেও উল্লেখ করা হয়। গার্মেন্টস, কৃষি ও অন্যান্য শিল্প টিকিয়ে রাখতে জ্বালানির রিজার্ভ বাড়ানোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

কৃষি খাত নিয়ে জেডিপি সতর্ক করে জানায়, সেচনির্ভর বোরো মৌসুম চললেও কৃষকেরা পর্যাপ্ত ডিজেল পাচ্ছেন না। দেশের মোট ধান উৎপাদনের প্রায় ৬০ শতাংশ বোরো থেকে আসে উল্লেখ করে দলটি আশঙ্কা প্রকাশ করে, ডিজেল সংকট অব্যাহত থাকলে খাদ্যঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি সার সংকট নিয়েও উদ্বেগ জানিয়ে বলা হয়, পাঁচটি সরকারি সার কারখানার মধ্যে চারটিই বন্ধ রয়েছে।

হকার উচ্ছেদ কার্যক্রমের সমালোচনা করে জেডিপি জানায়, বিকল্প কর্মসংস্থান নিশ্চিত না করে এ ধরনের পদক্ষেপ বেকারত্ব বাড়াবে এবং সাধারণ মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন করে কাউকে বেকার না বানানোর আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে কৃষকদের ন্যায্যমূল্যে নিরবচ্ছিন্ন ডিজেল ও সার সরবরাহের দাবিতে আগামী ১০ তারিখ বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে দলটি।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন জেডিপির সদস্য সচিব এডভোকেট আব্দুল আলিম, প্রধান সংগঠক মোঃ আহছান উল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন রাহাত, যুগ্ম আহ্বায়ক মুত্তাকী বিন মনির, সাদমান আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নূরা জেরিন, যুগ্ম সদস্য সচিব মাহতাব হোসেন সাব্বির, নাজমুন নাহার হাফসা, আব্দুল্লাহ আল মামুন, ইয়াসিন আরাফাত রাজ, কেন্দ্রীয় সদস্য সালমান শরীফ, মোহাম্মদ উল্লাহ জাবের প্রমুখ উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা