খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবির কলা অনুষদ থেকে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
রাবির কলা অনুষদ থেকে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন ১৬ শিক্ষার্থী

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১২ বিভাগের ১৬ মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— দর্শন বিভাগের আতিয়া সাকেরা সহীহ ও মোঃ আলমগীর হোসেন, ইতিহাস বিভাগের লতিফা খাতুন ও মাহফুজা সুলতানা মুক্তা, ইংরেজি বিভাগের মো: আসাদুজ্জামান রাফি, বাংলা বিভাগের সাবরিনা মমতাজ রিপা ও পলি রানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোছা. ফাতেমা নাসরিন, আরবী বিভাগের মো: মাহমুদুল হাসান, ইসলামিক স্টাডিজ বিভাগের উম্মে হাবিবা, সংগীত বিভাগের অনিন্দিতা আলমগীর, নাট্যকলা বিভাগের মেফতাহুন নাহার, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের খায়রুন নাহার আলো, সংস্কৃত বিভাগের জাকিয়া সুলতানা ও মনিরা আক্তার, উর্দু বিভাগের মনিজা আক্তার।

অনুভূতি জানতে চাইলে অ্যাওয়ার্ড প্রাপ্ত সংগীত বিভাগের শিক্ষার্থী অনিন্দিতা আলমগীর বলেন, আমি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞ, যে আমার কষ্ট, পরিশ্রম সফল হয়েছে৷ এ যাত্রায় যারা সবসময় আমার পাশে ছিলেন বিশেষ করে আমার বাবা-মা, বিভাগের শিক্ষক, শিক্ষিকা, সহপাঠীদের ধন্যবাদ জানাতে চাই। আজকের দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের, ডিনস্ অ্যাওয়ার্ড পেয়ে আমার খুব ভালো লাগছে৷

এসময় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন বলেন, একটা জয়াগায় যেতে অনেক ধৈর্য ও পরিশ্রম দরকার। সবার আগে দরকার মোটিভেশন। এই মোটিভেশন দিয়ে মানুষকে অনেকদূর এগিয়ে নিয়ে যায়। তারা খুব সহজেই কঠিন কাজকে অনেক সহজে করতে পারে। আমার কাছে মনে হয়, ডীনস অ্যাওয়ার্ড প্রোগ্রাম গুলো হলো তেমনই একটি মোটিভশনাল প্রোগ্রাম।

তিনি আরও বলেন, ডীনস অ্যাওয়ার্ড যারা পেয়েছেন নিশ্চয়ই তারা অনেক মেধাবী ও পরিশ্রমী। তোমরা এই বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়ে যে সম্মান অর্জন করেছ সেই ধারাবাহিকতা বজায় রাখবে এই প্রত্যাশা করছি।

সমাপনী বক্তব্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন বলেন, আজ যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদের জন্য দিনটি বিশেষ অর্জনের, আর যারা পায়নি তাদের জন্য এটি অনুপ্রেরণার। যেসকল শিক্ষার্থী এবার পুরস্কৃত হতে পারেনি, তারা যেন নিরাশ না হয়ে নিয়মিত চেষ্টা চালিয়ে যায়- কঠোর অধ্যবসায় থাকলে ভবিষ্যতে সফলতা আসবেই।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা যেন নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন এবং মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় উপস্থিত থাকতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।

অনুষ্ঠানে কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক ড. মো. বেলাল হোসেনের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হকসহ বিভিন্ন বিভাগের কয়েকশত শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা