খুঁজুন
রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জবির দ্বিতীয় ক্যাম্পাস সবুজায়নে ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

অর্নব মজুমদার, জবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
জবির দ্বিতীয় ক্যাম্পাস সবুজায়নে ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এ কর্মসূচিতে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন তাঁরা। এতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঢাকা শহরের ক্রমবর্ধমান দূষণ ও বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় দেশীয় প্রজাতির গাছ রোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তিনি পরিবেশ সংরক্ষণ ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। পরিকল্পিত বৃক্ষরোপণ ও সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

কর্মসূচিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা, অধ্যাপক ড. মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক মো. রাশাদুল হক, সহযোগী অধ্যাপক ড. কে. এ. এম. রিফাত হাসান, সহযোগী অধ্যাপক মুহাম্মদ শহিদুল্লাহ তাসফিক, সহযোগী অধ্যাপক সুমন কুমার মজুমদার, সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও সহযোগী অধ্যাপক দেওয়ান বদরুল হাসান উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে পেয়ারা, কাঁঠাল, লেবু ও আমড়াসহ বিভিন্ন ফলদ গাছের পাশাপাশি নিম ও অর্জুনের মতো ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ার ছাত্রশিবিরের ধারায় রাজনীতি না করতে চবি ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়েছেন।

রবিবার (১ নভেম্বর ২০২৬) নিজের ফেসবুক পোস্টে নিষিদ্ধ সংগঠনটির এই নেতা বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল যদি মনে করে তারা ছাত্রশিবিরের ধারায় রাজনীতি করবে, তাহলে তাদেরও শিবিরের মতোই ট্রিটমেন্ট দেওয়া হবে। বেশি বাড়াবাড়ি ভালো না। ইশারা দিলে ব্যানার ধরার লোকও কিন্তু পাওয়া যাবে না।”

এ বিষয়ে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “আমরা এ ধরনের কিছু আশঙ্কা করছি না। চবি ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। তারা যত হুমকিই দিক, আমরা শক্ত হাতে তা প্রতিহত করব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার আছে। ছাত্রলীগ যেহেতু নিষিদ্ধ সংগঠন, তাই আইন অনুযায়ীই সবকিছু হবে।”

ছাত্রদল সভাপতি বলেন, “ছাত্রদল ছাত্রলীগের বিরুদ্ধে সক্রিয় আছে বলেই নিষিদ্ধ সংগঠনটির যত মাথাব্যথা আমাদেরকে নিয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অন্য সংগঠনগুলোকে নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই কেন?”

অন্য ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা নিজেদের একক বীর হিসেবে দাবি করে, ছাত্রলীগের বিরুদ্ধে তাদের অবস্থান কোথায়? এই নিষিদ্ধ সংগঠনের বিষয়ে তাদের নীরবতা কেন? আমি এই প্রশ্নটুকু রাখতে চাই।”

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
চবি ছাত্রদলকে ছাত্রশিবিরের মতো ‘ট্রিটমেন্ট’ দেওয়ার হুঁশিয়ারি নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রথমবারের মতো পবিপ্রবির পরিবহনপুলে যুক্ত হলো দুইটি দোতলা বিআরটিসি বাস চাকরির প্রলোভন দেখিয়ে ববি শিক্ষার্থীর থেকে টাকা আত্মসাৎ, পুলিশে সোপর্দ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চবি ছাত্রদল নেতা হৃদয় শাহরাস্তিতে জাতীয় যুব দিবস উদযাপন, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ বাকৃবিতে বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চবিতে চৌদ্দগ্রাম স্টুডেন্টস সলিডারিটির নতুন কমিটি: সভাপতি মোশারফ, সাধারণ সম্পাদক কানিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি: রেজিস্ট্রেশন ফি প্রাক্তনের ১০০০ টাকা, বর্তমানদের বিনামূল্যে চবিতে আবৃত্তি সংসদের বরণ, বিদায় ও আবৃত্তি উৎসব অনুষ্ঠিত পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি, সাত দিনেও কার্যকর ব্যবস্থা নেই ইবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের প্রতিষ্ঠাতার আগমনে মতবিনিময় সভা চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন সুন্দর ও পরিচ্ছন্ন ক্যাম্পাস মানসিক প্রশান্তি দেয়: ববি উপাচার্য ইবির ইসলামের ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, বিচারের দাবিতে মানববন্ধন ১২ খাতে অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি শিবির সভাপতির আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব: গোলাম পরওয়ার তৃতীয় প্রান্তিকে রবির মুনাফা ২৫১ কোটি টাকা, রাজস্ব বেড়েছে ৭% ইবিতে টিএসসিসি পরিচালকের দ্বায়িত্ব হস্তান্তর