খুঁজুন
বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে চালু হবে ‘ওয়ানস্টপ সার্ভিস’

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে চালু হবে ‘ওয়ানস্টপ সার্ভিস’

কৃষকদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সমাধানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও গবেষকদের সমন্বয়ে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

কৃষক প্রশিক্ষণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, কৃষকরা দেশের প্রাণ। কৃষকরা স্বাবলম্বী ও স্বনির্ভর হলে দেশও স্বয়ংসম্পূর্ণ হবে। পবিপ্রবি এতদঞ্চলের কৃষকদের জন্য কৃষিবান্ধব পরিবেশ তৈরি এবং কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি বলেন, মাটি, বীজ, সার ও কীটনাশক ব্যবহারের মাত্রা এবং অর্গানিক সারের ব্যবহারসহ কৃষকদের বিভিন্ন সমস্যার বিষয়ে পরামর্শ দিতে বিশ্ববিদ্যালয়ে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালু করা হবে। এর মাধ্যমে এ অঞ্চলের কৃষকরা সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের বনায়ন ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানে ৬০ জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে পবিপ্রবিতে উদ্ভাবিত বিভিন্ন জাতের ১০টি করে গাছের চারা কৃষকদের উপহার দেওয়া হয়।

এ সময় প্রধান খামার তত্ত্বাবধায়ক ও ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব মো. আরিফুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ এবং উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসিব ইয়াবাসহ আটক

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসিব ইয়াবাসহ আটক

হাসিবুল ইসলাম ওরফে ফয়েজ (বাম পাশে)। ছবি-সংগৃহীত

চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কচুয়া পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কচুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কড়ইয়া এলাকার খাঁজা মসজিদের পেছনের রাস্তা থেকে মো. তাওসিফ (১৯) নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন কচুয়া পৌরসভার মাসিমপুর এলাকার মুন্সিবাড়ির মোড় থেকে মো. নুরনবী (৩৬) ও মো. শাহাদাত হোসেন (২৬) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপর একটি অভিযানে কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করইশ এলাকায় কচুয়া-হাজীগঞ্জ সড়ক থেকে হাসিবুল ইসলাম ওরফে ফয়েজ (২৯) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, আটক হাসিবুল বারৈয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক তিনটি মামলা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্তৃক প্রকাশিত প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

আটক চারজনকে বুধবার (৩০ সেপ্টেম্বর) বিধি অনুযায়ী পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হাসিব ইয়াবাসহ আটক বাকৃবি রোভার স্কাউটের সাথে উপাচার্যের মতবিনিময় সভা কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে চালু হবে ‘ওয়ানস্টপ সার্ভিস’ কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাস হিসেবে গড়তে বিশেষজ্ঞদের নিয়ে কর্মশালা ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় পাঠাগারের শুভ উদ্বোধন ৪ অক্টোবর চবিতে সেমিনার : দক্ষিণ এশিয়ায় পানির ন্যায্য বণ্টনে সমঝোতার তাগিদ কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরের বাগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অশ্রুসিক্ত বিদায় কুবিতে আগামীকাল অনুষ্ঠিত হবে টেকসই সবুজ ক্যাম্পাস বিনির্মাণ শীর্ষক কর্মশালা ববি মেহেন্দিগঞ্জ ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মোঃ তারেক ও জুবায়ের তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে ইউজিসির মতবিনিময় সভায় পবিপ্রবি ভিসি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: ফেরত পাচ্ছেন ১৭ হাজার ৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী পুঁজিবাজারের সঙ্গে আর্থিক তথ্যপ্রবাহ কার্যকর করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন চবিতে চীনা কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধন চবির কাঁটাপাহাড় সড়কে ছাত্রদলের বৃক্ষরোপণ এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবির শিক্ষার্থীরা ১৮ দেশের গুরুত্বপূর্ণ বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার চবিতে সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল প্রার্থী জিয়ার সৈনিক না হলে তাকে পরীক্ষায় বসতেই দিয়েন না: আম্মার