চবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে কবির, তাজুল ও মুজাহিদুল্লাহ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সংগঠনটির প্রধান উপদেষ্টা ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক নাজিফা রশিদ, সাবেক সভাপতি মাহফুজুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক মেহেদী আশফাক নবীন স্বাক্ষরিত প্যাডে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত তিন সদস্যের এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি: ইতিহাস বিভাগ (২০২০–২১) এর শিক্ষার্থী কবির হাসান শুভ, সাধারণ সম্পাদক: বাংলা বিভাগ (২০২১–২২) এর শিক্ষার্থী তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক: আরবি বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল্লাহ মনোনীত হয়েছেন।
দীর্ঘদিনের ঐতিহ্য, ভ্রাতৃত্ব ও শিক্ষার্থীদের কল্যাণে কাজের ধারাবাহিকতা বজায় রেখে নতুন এই নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
নবনির্বাচিত সভাপতি কবির হাসান শুভ বলেন,
“এই সংগঠন আমাদের কাছে কেবল একটি প্ল্যাটফর্ম নয়, বরং ঘরের মতো একটি পরিবার। পূর্বসূরিদের আদর্শ ধরে রেখে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন,
“কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। ভর্তি সহায়তা, শিক্ষা সহযোগিতা, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।”
সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল্লাহ বলেন,
“শিক্ষার্থীদের জন্য এই সংগঠন স্বস্তি ও ভরসার জায়গা। নিষ্ঠা ও আন্তরিকতা দিয়ে সংগঠনের সুনাম আরও উজ্জ্বল করতে কাজ করব।”








আপনার মতামত লিখুন