খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:৩১ অপরাহ্ণ
রাবিতে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং সামাজিক রূপান্তরমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী “ওয়ার্কশপ অন টুল ডেভেলপমেন্ট” অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের “হাইয়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)” প্রজেক্টের এর অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

গত রবিবার ও সোমবার (২৬ ও ২৭ এপ্রিল) ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর)-এর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল লক্ষ্য ছিল আউটকাম-বেইজড এডুকেশন (OBE) বাস্তবায়নের জন্য কার্যকর গবেষণা টুল উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার গুণগত মান বিশ্লেষণের একটি সুসংহত কাঠামো তৈরি করা।

দুই দিনের এ কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রুপভিত্তিক কাজের মাধ্যমে গবেষণা টুলের খসড়া প্রস্তুত করেন এবং তা নিয়ে মতবিনিময় করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ কর্মশালার মাধ্যমে প্রণীত টুলসমূহ ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আউটকাম-বেইজড শিক্ষা বাস্তবায়ন ও মূল্যায়নে কার্যকর ভূমিকা রাখবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইইআর-এর পরিচালক অধ্যাপক ড. আকতার বানু। আলোচনায় বক্তারা Outcome-Based Education-এর ধারণা, এর প্রয়োগ কৌশল এবং বাংলাদেশে উচ্চশিক্ষার গুণগত রূপান্তরে এর সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা গবেষণার মানোন্নয়ন ও প্রমাণভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক ড. মোঃ আবু রেজা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হিট প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার (এসপিএম) এবং আইইআর-এর অধ্যাপক রুবাইয়াত জাহান। আলোচক হিসেবে অংশ নেন হিট প্রজেক্টের অ্যাসোসিয়েট সাব-প্রজেক্ট ম্যানেজার (এএসপিএম) ও আইইআর-এর অধ্যাপক ড. হ্যাপি কুমার দাস।

উল্লেখ্য, এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ কায়েস, অধ্যাপক ড. বাবুল ইসলাম, সহযোগী অধ্যাপক মোঃ কামাল পাশা, অধ্যাপক ড. শফিকুজ্জামান জোয়ার্দ্দারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অ্যালমনাই এবং বর্তমান শিক্ষার্থীরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা