খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বুটেক্সে মানববন্ধন

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বুটেক্সে মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)।

​রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বুটেক্সসাসের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।
​
এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির বিবেক হিসেবে কাজ করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ওপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যম ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। ঢাবিতে কর্মরত সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের ঘটনা ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ সৃষ্টি করে যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।

এই হামলার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বুটেক্সসাসের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বুলেটিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাহেদ বলেন, “সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক সমিতির সদস্যদের ওপর পেশাগত দায়িত্ব পালনকালে ছাত্রদলের যে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব; সেখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্ব পালনকালে তাদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত চিন্তার পরিপন্থী।”

বুটেক্সসাসের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আল জাবের রাফি এক বিবৃতিতে বলেন, “ঢাবি ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলা ও হেনস্তা মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের এক নির্লজ্জ বহিঃপ্রকাশ। হামলার বিচার নিশ্চিত করার পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে আরও বিষিয়ে তুলছে। জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”

এছাড়াও মানববন্ধনে বুটেক্সসাসের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি রাতুল সাহা বলেন, “গত ২৩ এপ্রিল শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালনকালে ঢাবি সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। অতীতেও সাংবাদিকরা নানা প্রতিকূলতার মাঝে সত্য তুলে ধরেছেন। সত্যকে শক্তি দিয়ে দমানো যায় না। সাংবাদিকদের নিরাপত্তা না থাকলে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠও নিরাপদ থাকবে না।”

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা