খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ১০-এর ন্যাশনাল ডে কনফারেন্স অনুষ্ঠিত

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন ১০-এর ন্যাশনাল ডে কনফারেন্স অনুষ্ঠিত

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন-১০ ন্যাশনাল কনফারেন্স, শুক্রবার (৮মে) রাজধানীর উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নেন যেখানে সারা দেশ থেকে বাছাই করা ১০০ জন শিক্ষার্থীকে ‘ইনোভেশন মাস্টারমাইন্ড’ হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান।

সভাপতিত্ব করেন টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের এক্সিকিউটিভ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনভিত্তিক কাজের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, টেক্সটাইল খাতে টেকসই উন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নতুন প্রযুক্তি ও সৃজনশীল চিন্তার বিকল্প নেই। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বাড়াতে ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের বহুভাষা শেখার প্রতি উৎসাহিত করেন।

বিশেষ অতিথি অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আয়ুব নবী খান বলেন, ভবিষ্যতের টেক্সটাইল শিল্পে টিকে থাকতে শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করতে হবে। এছাড়াও তিনি উল্লেখ করেন, শুধু একাডেমিক জ্ঞান নয়, প্রযুক্তি ও ইনোভেশনের সমন্বয়ই একজন দক্ষ পেশাজীবী তৈরি করে। একই সঙ্গে বৈশ্বিক যোগাযোগ দক্ষতা বাড়াতে ভাষা শিক্ষাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেন্ট্রো টেক্স লিমিটেডের হেড অব হিউম্যান রিসোর্স সাইয়েদুল হাসান, কোটস বাংলাদেশ লিমিটেডের টেকনিক্যাল সার্ভিসেস ম্যানেজার আদনান মাহমুদ, ট্রান্সফার কেমিক্যালসের ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মো. আমিনুল ইসলাম, অ্যাপনা অর্গানিকস প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ লিয়াজোঁ অফিসের কান্ট্রি হেড সন্দীপ দাভে এবং সামিট ডাই-কেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইকবাল রিজভী। এছাড়াও উপস্থিত ছিলেন টেক্সটাইল টুডে ইনোভেশন হাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক আমিন।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল ‘ইন্ট্রোডাকশন টু ইনোভেশন’ শীর্ষক প্রশিক্ষণ, অনলাইন মূল্যায়ন পরীক্ষা, অতিথিদের আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আয়োজকেরা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের কুইজ মূল্যায়ন ও আগে জমা দেওয়া ভিডিও উপস্থাপনার ভিত্তিতে চূড়ান্তভাবে মূল্যায়ন করা হয়।
প্রতিযোগিতার প্রাথমিক ধাপে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত বাছাইপর্বে অংশ নেন। পরবর্তী ধাপে তাঁদের ব্যক্তিগত সংগ্রাম, অভিজ্ঞতা ও উদ্ভাবনী চিন্তা তুলে ধরে ভিডিও উপস্থাপন করতে হয়। ন্যাশনাল ডে কনফারেন্সে অংশগ্রহণকারীদের বিশ্লেষণী দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং টেক্সটাইল খাত–সংশ্লিষ্ট জ্ঞান যাচাই করা হয়।

অনুষ্ঠানে দেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশ নেন। এবারের আয়োজনের স্পন্সর ও পার্টনার হিসেবে ছিল সেন্ট্রো টেক্স, আর্করোমা, ডাইসিন গ্রুপ, কটন ইউএসএ, ট্রান্সফার কেমিক্যালস, কোটস, অ্যাপনা অর্গানিকস, এসজিএস ও পিওর কেমিক্যালসসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পুরো আয়োজন পরিচালনা করে টেক্সটাইল টুডে।

অনুষ্ঠান শেষে প্রতিটি জোন থেকে নির্বাচিত সেরা তিনজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, গত এক দশক ধরে টেক্সটাইল ট্যালেন্ট হান্ট দেশের তরুণ শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে ভূমিকা রেখে আসছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা