চাঁদপুরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপির মতবিনিময় সভা

আসন্ন সফরকে কেন্দ্র করে চাঁদপুর সদর, শাহমাহমুদপুর ইউনিয়ন-এ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শেখ ফরিদ আহমেদ মানিক।
জানা যায়, তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে খাল খনন প্রকল্প ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সফর করবেন। এ উপলক্ষে শনিবার (২ মে) কৃষ্ণপুর জোহরা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইউনিয়নে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে হবে, যাতে এটি দলের শক্ত ঘাঁটি হিসেবে প্রতীয়মান হয়। তিনি স্থানীয় নেতাকর্মীদের উন্নয়নমূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়ে বলেন, মানুষের প্রয়োজন অনুযায়ী রাস্তা, ব্রিজ, কালভার্টসহ সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। প্রতিবন্ধীদের ভাতা, নারীদের জন্য নিরাপদ গোসলঘাট এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং কোনো প্রকার সুপারিশ গ্রহণ করা হবে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খলিলুর রহমান গাজী এবং হযরত আলী ঢালী।
ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল মিজির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে এলাকায় গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও ত্বরান্বিত হবে।








আপনার মতামত লিখুন