খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাস

ঐক্যবদ্ধ সংগঠন ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়, সাংসদসহ উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা
আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাস

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১৭নং রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস-কে মনোনীত করা হয়েছে।

দলীয় এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তিনি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপি, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

প্রতিক্রিয়ায় ফখরুল ইসলাম বিলাস বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃত্ব আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। যারা আমাকে এ দায়িত্বের উপযুক্ত মনে করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার কাছে কেবল একটি সাংগঠনিক পদ নয়, বরং দল ও জনগণের প্রতি একটি পবিত্র আমানত।”

তিনি বলেন, “সততা, নিষ্ঠা, ত্যাগ ও দায়িত্বশীলতার সঙ্গে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করবো। রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপিকে একটি শক্তিশালী, সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও জনসম্পৃক্ত সংগঠন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

দলের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “ব্যক্তির চেয়ে সংগঠন বড়। তাই সব ধরনের ভুল বোঝাবুঝি ও বিভেদ দূরে রেখে সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হবে। সকলের মতামতকে মূল্যায়ন করে একটি অংশগ্রহণমূলক সাংগঠনিক পরিবেশ নিশ্চিত করা হবে।”

রাজনৈতিক সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, “আমরা দলমত নির্বিশেষে একটি আদর্শ, আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই। এমন একটি সমাজ বিনির্মাণই আমাদের লক্ষ্য, যেখানে রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক সম্মান, সম্প্রীতি ও সহাবস্থান বজায় থাকবে। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, সংঘাত ও মারামারির পরিবর্তে শান্তি, উন্নয়ন, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা কাজ করবো।”

তিনি আরও বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য। তাই সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়াই হবে আমাদের অঙ্গীকার।”

এ সময় তিনি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীর সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নবগঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের মতে, ফখরুল ইসলাম বিলাসের নেতৃত্বে সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় হবে এবং সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও নিবিড় হবে।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত