খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবির ছবি সংবলিত ইসলামী ব্যাংকের এটিএম কার্ড পেল শিক্ষার্থীরা

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
রাবির ছবি সংবলিত ইসলামী ব্যাংকের এটিএম কার্ড পেল শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের ছবি সংবলিত ইসলামী ব্যাংকের এটিএম কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাকসু ভবনের সামনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা টানা তিন দিন চলবে বলে জানা যায়।

রাবির স্টুডেন্ট আইডি কার্ডধারী সকল শিক্ষার্থী এই কার্ড গ্রহণের সুযোগ পাচ্ছেন। যাদের ইতোমধ্যে ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট রয়েছে, তারা পুরাতন কার্ড জমা দিয়ে নতুন কার্ড নিতে পারছেন। এছাড়া নতুন শিক্ষার্থীরা অন-স্পট স্বল্প সময়ের মধ্যেই নতুন অ্যাকাউন্ট খুলে কার্ড সংগ্রহ করতে পারছেন।

অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে এনআইডি থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষার্থীর এনআইডি, স্টুডেন্ট আইডি কার্ড এবং নমিনির এনআইডি প্রয়োজন হচ্ছে। আর যাদের এনআইডি নেই, তারা জন্ম নিবন্ধন সনদ, স্টুডেন্ট আইডি, শিক্ষার্থীর ছবি, নমিনির ছবি ও নমিনির এনআইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারছেন।

এছাড়া বুথে আসার আগে শিক্ষার্থীদের মোবাইলে ‘সেলফিন’ অ্যাপস ইনস্টল করে আনার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে দ্রুততার সঙ্গে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন করা যায়।

কার্ড গ্রহণ বা ব্যবহারের ক্ষেত্রে পাসপোর্ট বাধ্যতামূলক নয়। তবে পাসপোর্ট থাকলে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ডুয়েল কারেন্সি বা আন্তর্জাতিক পেমেন্ট সুবিধা চালু করা সম্ভব। পরবর্তীতে আলুপট্টি শাখা থেকেও এই সুবিধা সক্রিয় করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ছবি সম্বলিত এ কার্ড নিতে আসা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী উম্মে জইনব বলেন, আমি এর আগে স্টুডেন্ট হিসেব এমন কার্ড ভ্যারি করিনাই। ফেসবুকে এটা সম্পর্কে পোস্ট দেখে ভাবলাম এটা নেওয়া দরকার। আগে থেকেই প্রসেস বলে দেওয়ায় কার্ড পেতে তেমন ঝামেলা হয়নি। সেলফিন অ্যাপস্-এর মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করে একটা সাইন করে কার্ড পেয়ে গেছি। কার্ডটি পেয়ে আমি অনেক আনন্দিত।

আরবি বিভাগের শিক্ষার্থী আবু তালহা বলেন, আমি রাকসুর পেজ থেকে জানতে পারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইসলামি ব্যাংক শাখার পক্ষ থেকে রাবির ছবি সম্বলিত স্পেশাল কার্ড দেওয়া হচ্ছে। কার্ডটি নেওয়ার জন্য আমাদের তেমন বেশি কষ্ট করতে হইনি। অনলাইনের মাধ্যামেই সকল কাজ সম্পন্ন হয়েছে। স্টুডেন্ট এনআইডি, বাবা-মায়ের এনআইডি এবং নমিনির এনআইডি দিয়ে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে খুব সহজেই কার্ডটি পেয়েছি। ক্যাম্পাসে এসেই এমন একটি কার্ড পেয়ে অনেক ভালো লাগছে।

এ বিষয়ে রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, বিশ্ববিদ্যালয়ের সহায়তা এবং রাকসুর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে আমরা ফ্রী এটিএম কার্ড বিতরণ করছি। স্টুডেন্ট কার্ড যাদের রয়েছে তারাই কার্ডটি পাবে।এতে লেনদেন চার্জ এবং কার্ডটি ফ্রি। এছাড়াও অন্যান্য সুবিধার মধ্যে ইন্টারন্যাশনাল প্রেমেন্ট, শিক্ষা ফি বিনামূল্যে পে করা যাবে।

শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সিস্টেমকে আরো সহজ করে আর্থিক লেনদেনকে যেন আরো সহজ করা যায় সেজন্যই এই উদ্যোগ। এই কার্যক্রম তিন দিনব্যাপী চলমান থাকবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা