খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ, সাধারন সম্পাদক কাব্য

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
জাবিতে পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন সভাপতি সাজ্জাদ, সাধারন সম্পাদক কাব্য

ছবি- সভাপতি সাজ্জাদ ও সম্পাদক কাব্য।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষার্থীদের  সংগঠন পাবনা জেলা ছাত্রকল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট আংশিক কার্যকরী কমিটির সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী  মো. সাজ্জাদুল ইসলাম এবং সাধারন সম্পাদক হিসাবে লোকপ্রশাসন বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী নাগিব মাহফুজ কাব্য দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সংগঠনটির পক্ষ থেকে উপদেষ্টা শিক্ষকমন্ডলি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন ৫০তম আবর্তনের শাহজার মোহনা  এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ৫১তম আবর্তনের নরসিন নাহিদ রিজা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক এইচ এম অভি (৫২তম আবর্তন), সহ-সাংগঠনিক সম্পাদক হাসিব বিন আব্দুল হাই (৫২তম আবর্তন), কোষাধ্যক্ষ সান মাহমুদ সিয়াম (৫৩তম আবর্তন), দপ্তর সম্পাদক মাহবুব মোহাম্মদ (৫৩তম আবর্তন), প্রচার সম্পাদক ইমন কায়েস (৫৩তম আবর্তন), প্রকাশনা সম্পাদক ইবনুল হাসান আবির (৫৩তম আবর্তন) এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক আহসান হাবিব আকাশ (৫৩তম আবর্তন)।

নবগঠিত কমিটির সভাপতি মো. সাজ্জাদুল ইসলাম বলেন, ” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম ঐতিহ্যবাহী ও সুসংগঠিত জেলা ছাত্রকল্যাণ সংগঠনের দায়িত্ব পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি। দীর্ঘদিন ধরে এই কমিটি গঠন নিয়ে সবার যে প্রত্যাশা ও আলোচনা ছিল, আজ তা বাস্তবায়িত হওয়ায় আমি আনন্দিত।

পাবনা জেলার সম্মানিত শিক্ষকবৃন্দ, বড় ভাই, সহপাঠী ও অনুজদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই – আমাকে এই দায়িত্বের জন্য যোগ্য মনে করার জন্য। এই আস্থা ও ভালোবাসা আমার জন্য অনেক বড় প্রেরণা।”

আরও বলেন, “আমি বিশ্বাস করি, সকলকে সঙ্গে নিয়ে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা সংগঠনকে আরও গতিশীল ও শিক্ষার্থীকল্যাণমুখী হিসেবে এগিয়ে নিতে পারব, ইনশাআল্লাহ। আগামী এক বছরের এই পথচলায় সবার আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।”

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নবগঠিত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা