খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বই নিয়ে ভেতরে পড়ার সুযোগ নেই, বাইরে বসেই পড়ছেন শিক্ষার্থীরা

মো. আল নাহিয়ান চৌধুরী, বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
বই নিয়ে ভেতরে পড়ার সুযোগ নেই, বাইরে বসেই পড়ছেন শিক্ষার্থীরা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে বই নিয়ে ভেতরে বসে পড়ার সুযোগ না থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। লাইব্রেরির ভেতরে বই ইস্যু করে পড়ার ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষার্থীকে বাইরে বসেই পড়াশোনা করতে হচ্ছে। এতে রোদ-বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন তারা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিটি দুই তলাবিশিষ্ট। নিচতলায় রয়েছে কম্পিউটার ল্যাব ও আর্কাইভ এবং দ্বিতীয় তলায় অনুষদভিত্তিক পাঠকক্ষ ও জার্নাল কর্নার রয়েছে। সেখানে নির্দিষ্ট স্থানে বসে বই পড়তে হয়।

লাইব্রেরির ভেতরে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থীকে পড়াশোনা করতে দেখা যায়। শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগভিত্তিক প্রয়োজনীয় বইয়ের সংকট এবং নতুন সংস্করণের বই না থাকায় তারা কাঙ্ক্ষিতভাবে পড়াশোনা করতে পারছেন না।

অন্যদিকে, লাইব্রেরির বাইরে তুলনামূলক বেশি সংখ্যক শিক্ষার্থীকে পড়তে দেখা যায়। কেউ চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আবার কেউ একাডেমিক পড়াশোনায় ব্যস্ত সময় পার করছেন।

শিক্ষার্থীরা বলছেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় বইয়ের ব্যবস্থা করা হলে লাইব্রেরি শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র হয়ে উঠবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরিফুজ্জামান আকাশ বলেন, এমন কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, যেখানে শিক্ষার্থীদের লাইব্রেরির পেছনে বা চারপাশের খোলা জায়গায় বসে পড়াশোনা করতে হয়? প্রতিনিয়ত মশার কামড় সহ্য করতে হয়। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় মশার উপদ্রব তীব্র আকার ধারণ করে। লাইব্রেরি সম্প্রসারণ করে তিন বা চারতলা করা হলে ভেতরে বসে পড়াশোনার সুযোগ পেতাম।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রায়হান কবির বলেন, আমরা বাইরে বসে পড়াশোনা করি। পাশেই খেলার মাঠ থাকায় সেখানকার শব্দে মনোযোগ ধরে রাখা যায় না। প্রশাসনের উচিত শিক্ষার্থীবান্ধব ও উপযোগী পরিবেশ নিশ্চিত করা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান বলেন,আমাদের হাতে পর্যাপ্ত বাজেট নেই, তাই ইচ্ছা থাকলেও লাইব্রেরি সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অবকাঠামো উন্নয়ন হলেও লাইব্রেরির জন্য প্রয়োজনীয় বাজেট দেওয়া হচ্ছে না, যার কারণে আমরা সীমাবদ্ধতার মধ্যে কাজ করছি।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত