যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য – ওসামা এস এম খান
যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে যাচ্ছেন একজন বাংলাদেশি—ওসামা এস এম খান। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের (University of South Wales) উপাচার্য ও প্রধান নির্বাহী হিসেবে আনুষ্ঠানিকভাবে আগামী মে মাসে দায়িত্ব গ্রহণ করবেন।
ওসামা খান স্নাতক সম্পন্ন করেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB) থেকে ব্যবসায় প্রশাসনে। পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রিয়েল এস্টেট ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসে এমফিল ডিগ্রি অর্জন করেন। গবেষণা করেছেন রিয়েল এস্টেট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ে। ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি করপোরেট ফাইন্যান্স, গাণিতিক অর্থনীতি, বিনিয়োগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে পাঠদান করছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে।
পূর্বে তিনি অ্যাস্টন ইউনিভার্সিটি — প্রোভাইস চ্যান্সেলর (Academic), ইউনিভার্সিটি অব সারে — প্রোভাইস চ্যান্সেলর (Academic), সোলেন্ট ইউনিভার্সিটি — ডিরেক্টর অব লার্নিং অ্যান্ড টিচিং, এছাড়াও তিনি ব্রিটিশ উচ্চশিক্ষা ব্যবস্থায় একাডেমিক নেতৃত্ব ও প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
নিজের নিয়োগ প্রসঙ্গে ওসামা খান বলেন—
- “ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলসের উপাচার্য হিসেবে নিযুক্ত হতে পারা আমার জন্য সম্মানের।
বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অঙ্গীকার আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে।”
ওসামা এস এম খানের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়— বাংলাদেশের জন্য এটি এক ঐতিহাসিক গৌরব। বিশ্ব উচ্চশিক্ষা প্ল্যাটফর্মে বাংলাদেশি শিক্ষাবিদও যে নেতৃত্ব দিতে পারেন, তাঁর নিয়োগই সেটির প্রমাণ।








আপনার মতামত লিখুন