খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুবিতে ঢাকার বাইরে প্রথম ন্যাট টেস্ট সাইট স্থাপন

মো: তাওসিফ ইসলাম, খুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
খুবিতে ঢাকার বাইরে প্রথম ন্যাট টেস্ট সাইট স্থাপন

দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, বৈশ্বিক দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন মাইলফলক অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে জাপানি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা ন্যাট (জাপানিজ ল্যাঙ্গুয়েজ  ন্যাট-টেস্ট)-এর অফিশিয়াল টেস্ট সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে।

এর মাধ্যমে ঢাকার বাইরে প্রথম ন্যাট টেস্ট সাইট হিসেবে ইতিহাস গড়লো খুলনা বিশ্ববিদ্যালয়।

এই উদ্যোগের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারাদেশের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও বিদেশগামী কর্মীদের জন্য আন্তর্জাতিক মানের এই পরীক্ষায় অংশগ্রহণ আরো সহজ হবে বলে আশা করা হচ্ছে।

ন্যাট-টেস্ট জাপানি ভাষা দক্ষতা মূল্যায়নের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা, যা জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে জাপানে দক্ষ মানবসম্পদের চাহিদা বাড়ায় বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশী সেখানে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন।

এতদিন পরীক্ষার্থীদের ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হতো, যা সময় ও ব্যয়ের দিক থেকে ভোগান্তির কারণ ছিল।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ন্যাট টেস্ট সাইট চালু হওয়ায় এখন থেকে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা নিজ এলাকাতেই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এই অর্জন উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের জাতীয় লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি ও বৈশ্বিক সম্পৃক্ততাও আরো বাড়বে।

এ প্রসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ন্যাট-এর অফিসিয়াল টেস্ট সাইট হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গৌরবের বিষয়। এটি বিশেষ করে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

প্রসঙ্গত, জাপানি ভাষা পরীক্ষাটি পরিচালনাকারী প্রতিষ্ঠান Senmon Kyouiku Publishing-এর প্রেসিডেন্ট ও ডিরেক্টর সাতোশি কামাতা খুলনা বিশ্ববিদ্যালয় সফর করে এ বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে দুই পক্ষের সমঝোতায় বিশ্ববিদ্যালয়ে ন্যাট টেস্ট সাইট স্থাপনের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, এই উদ্যোগ জাপানসহ বৈশ্বিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি করবে ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ন্যাট পরীক্ষার নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম https://nat-test.ku.ac.bd এর মাধ্যমে বিস্তারিত তথ্য ও নিবন্ধনের সুযোগ পাবেন

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা