খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাতের ময়দানে আজ হজের মূল আনুষ্ঠানিকতা, সমবেত হচ্ছেন বিশ্বের লাখো মুসল্লি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
আরাফাতের ময়দানে আজ হজের মূল আনুষ্ঠানিকতা, সমবেত হচ্ছেন বিশ্বের লাখো মুসল্লি

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে। ৯ জিলহজের এই দিনে সৌদি আরবের ঐতিহাসিক আরাফাত ময়দানে অবস্থান করবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো হজযাত্রী। তাদের কণ্ঠে ধ্বনিত হবে তালবিয়া— “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক…”।

ইসলামে এ দিনটি ‘ইয়াওমে আরাফাহ’ বা আরাফাত দিবস নামে পরিচিত। হজের অন্যতম ফরজ আমল হিসেবে আজ সূর্যোদয়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত হজযাত্রীরা আরাফাত ময়দানে অবস্থান করবেন।

আজ দুপুরে মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করা হবে। পরে হজযাত্রীরা জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন। এবারের হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি। খুতবাটি বাংলাসহ বিশ্বের ৫০টি ভাষায় অনুবাদ ও সম্প্রচার করা হবে।

ইসলামের পাঁচ স্তম্ভের একটি হলো হজ। আর্থিক ও শারীরিকভাবে সক্ষম মুসলমানদের জীবনে একবার হজ পালন ফরজ। ৯ জিলহজ আরাফাতে অবস্থান এবং কাবা শরিফ তাওয়াফ হজের মূল অংশ হলেও ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত আরও কয়েকটি ওয়াজিব ও সুন্নত আমল সম্পন্ন করতে হয়।

মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা
এর আগে সোমবার মিনায় অবস্থানের মাধ্যমে হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। হজযাত্রীরা ইহরাম বেঁধে তালবিয়া পাঠ করতে করতে মিনার উদ্দেশে রওনা দেন। সৌদি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বাসযোগে তাদের মিনায় নেওয়া হয়।

ইসলামী বিধান অনুযায়ী মিনায় অবস্থান হজের সুন্নত। সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও নফল ইবাদতে সময় কাটান হজযাত্রীরা। মঙ্গলবার ফজরের পর তারা আরাফাতের উদ্দেশে যাত্রা করেন, যদিও অনেকে আগের রাতেই আরাফা এলাকায় পৌঁছে যান।

আরাফাত ময়দানকে বিশ্বের অন্যতম বৃহৎ মানবসমাবেশ হিসেবে বিবেচনা করা হয়। এখানেই অবস্থিত ঐতিহাসিক জাবালে রহমত। ইতিহাসবিদদের মতে, পৃথিবীতে আগমনের পর হজরত আদম (আ.) ও হাওয়া (আ.) এখানে মিলিত হয়েছিলেন। বিদায় হজের ভাষণও এই এলাকার পাদদেশেই দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।

মুজদালিফা, কঙ্কর নিক্ষেপ ও কোরবানির আনুষ্ঠানিকতা
আজ সূর্যাস্তের পর হজযাত্রীরা আরাফাত থেকে মুজদালিফায় যাবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায়ের পর উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন।

আগামীকাল ১০ জিলহজ মুজদালিফা থেকে মিনায় গিয়ে বড় জামারায় সাতটি কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর কোরবানি, মাথা মুণ্ডন বা চুল ছাঁটা এবং ইহরাম ত্যাগ করবেন। একই দিনে বা পরবর্তী দিনগুলোতে তাওয়াফে ইফাদা ও সাঈ সম্পন্ন করা হবে।

১১ ও ১২ জিলহজ জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের বাকি আনুষ্ঠানিকতা শেষ হবে।

বাংলাদেশ থেকে হজে প্রায় সাড়ে ৭৮ হাজার মানুষ

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে প্রায় সাড়ে চার হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে গেছেন।

হজ পালন শুরুর আগ পর্যন্ত ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী।
বাংলাদেশি হজযাত্রীদের সেবায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ হজ অফিস এবং হজ আইটি টিম কাজ করছে। এছাড়া উচ্চপর্যায়ের হজ মনিটরিং দলও সৌদি আরবে অবস্থান করছে।

বিদেশি হজযাত্রী ১৫ লাখ ছাড়িয়েছে, তাপদাহে বাড়তি সতর্কতা

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত বিদেশ থেকে আগত হজযাত্রীর সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জনে পৌঁছেছে। গত বছর মোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন হজ পালন করেছিলেন, যার মধ্যে বিদেশি হজযাত্রী ছিলেন ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন।

তীব্র গরমের কারণে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। হজযাত্রীদের রোদছাতা ব্যবহার, পর্যাপ্ত পানি পান, তরল খাবার গ্রহণ এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মিনা ও আরাফাত এলাকায় গরমের প্রভাব কমাতে পানির সূক্ষ্ম কুয়াশা ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। হজযাত্রীদের মধ্যে ঠান্ডা পানির বোতল বিতরণ করা হচ্ছে এবং মিনার তাঁবুগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা