খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরাউনের দরবারে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন মুসা (আ.)

ধর্ম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
ফেরাউনের দরবারে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর নির্দেশে ফেরাউনের দরবারে উপস্থিত হন, তখন তিনি নিজের পরিচয় কোনো রাজনৈতিক নেতা, সংস্কারক বা সাধারণ প্রচারক হিসেবে দেননি। বরং তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, তিনি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর প্রেরিত একজন রাসূল।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,

“মুসা বলল, হে ফেরাউন! আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। আল্লাহর সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলি না। আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছি। অতএব বনি ইসরাইলকে আমার সঙ্গে যেতে দাও।”
(সূরা আল-আ’রাফ: ১০৪-১০৫)

ইসলামের ইতিহাসে সব নবী-রাসূলই মানুষের কাছে এক আল্লাহর ইবাদতের আহ্বান নিয়ে এসেছেন। মুসা (আ.)-এর সময় ফেরাউন নিজেকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ও উপাস্য হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। সেই প্রেক্ষাপটে মুসা (আ.)-এর এই ঘোষণা ছিল তাওহিদের সুস্পষ্ট আহ্বান এবং আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা।

প্রখ্যাত মুফাসসির আবদুর রহমান আস-সাদী তাঁর তাফসিরে উল্লেখ করেন, মুসা (আ.) ফেরাউনকে জানিয়ে দেন যে, তিনি এমন এক সত্তার পক্ষ থেকে এসেছেন যিনি আসমান-জমিন এবং সমগ্র সৃষ্টিজগতের প্রতিপালক। আল্লাহ তাঁর বান্দাদের পথপ্রদর্শনের জন্য নবী-রাসূল প্রেরণ করেন এবং তাঁর নামে মিথ্যা বলা কোনো নবীর পক্ষে সম্ভব নয়।

মুসা (আ.) ফেরাউনকে তার উপাধি ধরে সম্বোধন করেন এবং শালীন ভাষায় নিজের পরিচয় তুলে ধরেন। এরপর তিনি বলেন, তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য ছাড়া অন্য কিছু বলবেন না এবং তাঁর দাবির সত্যতার প্রমাণ হিসেবে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছেন।

এরপর তিনি মূল দাবি উপস্থাপন করেন—বনি ইসরাইলকে মুক্ত করে তাঁর সঙ্গে যেতে দিতে হবে। কারণ তারা আল্লাহর বান্দা; কোনো মানুষের দাস নয়। এই আহ্বানের মাধ্যমে তিনি মানুষের ওপর মানুষের অন্যায় কর্তৃত্বের পরিবর্তে একমাত্র আল্লাহর ইবাদত ও আনুগত্যের শিক্ষা তুলে ধরেন।

মুসা (আ.)-এর বক্তব্য শুনে ফেরাউন ও তার সভাসদরা তাঁর দাবির গুরুত্ব উপলব্ধি করে। তবে তাৎক্ষণিকভাবে তা গ্রহণ না করে তারা তাঁর দাবির পক্ষে অলৌকিক নিদর্শন (মুজিজা) দেখতে চায়।

মুসা (আ.)-এর এই পরিচয় ও বক্তব্য থেকে শিক্ষা পাওয়া যায় যে, একজন নবীর পরিচয়ের মূল ভিত্তি ছিল আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, সত্যকে স্পষ্টভাবে তুলে ধরা এবং মানুষকে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা। তাঁর প্রতিটি বক্তব্য ছিল ওহির ওপর প্রতিষ্ঠিত এবং সত্যের প্রতি অবিচল থাকার ঘোষণা।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’