খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর সাহিত্য সম্মেলনে ৫ লেখক পেলেন মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
চাঁদপুর সাহিত্য সম্মেলনে ৫ লেখক পেলেন মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার

চাঁদপুর সাহিত্য মঞ্চের আয়োজনে ‘চাঁদপুর সাহিত্য সম্মেলন-২০২৬’ এবং ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে টানা পঞ্চমবারের মতো আয়োজিত এ সম্মেলনে চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক কবি, সাহিত্যিক ও শব্দশিল্পী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কবি হাসান হাফিজ। প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন এবং লেখক-সাংবাদিক মিজান মালিক।
প্রধান আলোচক ছিলেন কবি ও সম্পাদক জামসেদ ওয়াজেদ।

মোহাম্মদ নাসিরউদ্দীন স্মারক বক্তৃতা প্রদান করেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ। এ পর্বে সভাপতিত্ব করেন সাহিত্য মঞ্চের সাবেক সভাপতি মাইনুল ইসলাম মানিক।

উদ্বোধনী বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীন শুধু চাঁদপুর নয়, সমগ্র বাংলাদেশের বাঙালি মুসলমান সমাজের এক অমূল্য সম্পদ।

জাতীয় পর্যায়ে তাঁকে আরও ব্যাপকভাবে স্মরণ ও মূল্যায়নের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বইপড়া আন্দোলন ও প্রকাশনা শিল্পের বিকাশে রাষ্ট্রীয় সহায়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইপাঠের বিকল্প নেই। নতুন প্রজন্মকে বইমুখী করতে হলে প্রকাশনা খাতকেও উৎসাহ ও প্রণোদনা দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, মোহাম্মদ নাসিরউদ্দীন ও তাঁর কন্যা বেগম নুরজাহান বাংলা সাহিত্য ও নারী জাগরণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তিনি বলেন, সাহিত্য একাডেমির উন্নয়ন ও সম্প্রসারণে জেলা প্রশাসনের পরিকল্পনা রয়েছে। সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

এর আগে সম্মেলনের প্রথম পর্বে কবি ও প্রাবন্ধিক মিজান খানের সভাপতিত্বে “চাঁদপুরের সাহিত্য আন্দোলন : একাল-সেকাল” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গল্পকার ইলিয়াস ফারুকী। পরে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি-লেখকরা স্বরচিত কবিতা, গল্প ও প্রবন্ধ পাঠ করেন।

অনুষ্ঠান শেষে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচ গুণী সাহিত্যিকের হাতে ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার’ তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন—

• কবিতায় আইউব সৈয়দ
• কথাসাহিত্যে দিলারা মেসবাহ
• প্রবন্ধ ও গবেষণায় মামুন সিদ্দিকী
• শিশু সাহিত্যে অমল সাহা
• সাহিত্য সংগঠনে গাজী গিয়াস উদ্দিন

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাহিত্য মঞ্চের সহ-সভাপতি মনিরুজ্জামান বাবলু ও সাদমান শরীফ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হানিফ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আল আমিন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম সাদ্দাম হোসেন, সাহিত্য সম্পাদক মু. হুসাইন লিটনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে সাহিত্য একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা