খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে ফিরেছে প্রাণের স্পন্দন

মো. তাওসিফ ইসলাম, খুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ
খুলনা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে ফিরেছে প্রাণের স্পন্দন

দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে আসন্ন খুলনা বিশ্ববিদ্যালয় আন্তঃডিসিপ্লিন ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে পুরো ক্যাম্পাস।

প্রতিদিন ভোরের কুয়াশা ভেজা সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠ যেন ক্রিকেটপ্রেমীদের মিলনমেলায় পরিণত হচ্ছে। সূর্য ওঠার আগেই মাঠে জড়ো হচ্ছেন বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড় ও সমর্থকেরা। কেউ নেটে বোলিং অনুশীলনে ব্যস্ত, কেউ ব্যাটিং প্র্যাকটিসে মনোযোগী, আবার কেউ ফিটনেস ড্রিলে ঘাম ঝরাচ্ছেন। মাঠজুড়ে চলছে প্রস্তুতির ব্যস্ততা।

বিশ্ববিদ্যালয়ের মোট ২৯টি ডিসিপ্লিনকে ঘিরে গড়ে উঠেছে স্বতঃস্ফূর্ত প্রতিযোগিতামূলক পরিবেশ। প্রতিটি দলই সেরা একাদশ গঠনের লক্ষ্যে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে। বিগত আসরগুলোতে বিএ, এমসিজে, পদার্থবিজ্ঞান, ইসিই, পরিসংখ্যানসহ কয়েকটি ডিসিপ্লিনের সাফল্য অন্যান্য দলগুলোকেও নতুন করে অনুপ্রাণিত করেছে।

আন্তঃডিসিপ্লিন ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ২৪ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ মুহতাসিম কবির সাফাত বলেন, “সকালের এই অনুশীলন কেবল টুর্নামেন্টের প্রস্তুতিই নয়, বরং দীর্ঘ একাডেমিক চাপের মাঝে মানসিক প্রশান্তির একটি মাধ্যম। এতে আমাদের দলগত চেতনা ও পড়াশোনার প্রতি মনোযোগও বাড়ে।”

শিক্ষার্থীদের মতে, সেন্ট্রাল মাঠের এই কর্মচাঞ্চল্য খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত ক্রীড়া সংস্কৃতিরই প্রতিচ্ছবি। আন্তঃডিসিপ্লিন ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের আন্তঃডিসিপ্লিন ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হলে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট ঐতিহ্য আরও সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা