এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে মাঠ প্রশাসনের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী
ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি- সংগ্রহিত
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্র পর্যায়ের প্রস্তুতি জোরদার করছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্রসচিব) এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় বসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ জুন (বুধবার) সকাল ১০টায় রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় ঢাকা ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তারা অংশ নেবেন। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষাকেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও এতে উপস্থিত থাকবেন।
পরীক্ষা পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা, নকল প্রতিরোধ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








আপনার মতামত লিখুন