খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনের চূড়ান্ত পর্বে যবিপ্রবির শিক্ষার্থী

সাব্বির রহমান রাব্বীল, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনের চূড়ান্ত পর্বে যবিপ্রবির শিক্ষার্থী

জাতিসংঘের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ `গ্লোবাল হ্যাকাথন ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি এনালাইসিস’ ফলাফলে বিশ্বের সেরা পাঁচ দলের মধ্যে স্থান অর্জন করেছে বাংলাদেশের ‘টিম জেড-এআই বিডি’। এ দলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী হিসেবে রয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সানিউল বশির সাজ।

বুধবার (৫ আগস্ট) প্রকাশিত হয় এই ফলাফল। জাতিসংঘের ইউনাইটেড ন্যাশনস ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (ইউএনইএসসিএপি) এর উদ্যোগে এবং কিং মংকাট’স ইন্সটিটিউট অফ টেকনোলজি লাডক্রাবাং, থাইল্যান্ড এর সহযোগিতায় আয়োজিত এ বৈশ্বিক হ্যাকাথনের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত আইন ও বিধিমালা বিশ্লেষণের জন্য কার্যকর ওপেন সোর্স সমাধান তৈরি করা। প্রতিযোগিতাটি গবেষক, সফটওয়্যার প্রকৌশলী, এআই বিশেষজ্ঞ, আইনবিদ এবং নীতিনির্ধারণ বিশ্লেষকদের জন্য একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতার প্রকল্প জমা দেওয়ার শেষ সময় ছিল ২০ জুলাই। এরপর ৩১ জুলাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা পড়া প্রকল্পের মধ্য থেকে ২০টি দলকে শর্টলিস্ট করা হয়। ৩ আগস্ট অনুষ্ঠিত হয় শর্টলিস্ট হওয়া দলগুলোর অনলাইন লাইভ পিচ। সবশেষে ৫ আগস্ট বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে মাত্র ৫টি দলকে গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। বাংলাদেশের ‘টিম জেড-এআই বিডি’ সেই পাঁচটি সেরা দলের একটি হিসেবে জায়গা করে নিয়েছে।

দলটির নেতৃত্ব দিচ্ছেন ফুল স্ট্যাক ডেভলপার ও এআই প্রকৌশলী আবু নাসের মোঃ নাফি। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন লিগ্যাল রিভিউয়ার মোঃ ইনসাফুল রহমান তুষার, এআই প্রকৌশলী পুনাম চৌধুরী, এআই প্রকৌশলী মোঃ সানিউল বশির সাজ এবং ইউআই/ইউএক্স ডিজাইনার ফারহানা বর্ষা।

হ্যাকাথনে অংশগ্রহণকারী দলগুলোকে এমন একটি এআইভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করতে হচ্ছে, যা বিভিন্ন দেশের ডিজিটাল ট্রেড রেগুলেশন, ক্রস-বর্ডার ডেটা ফ্লো, ডেটা প্রটেকশন, প্রাইভেসি রেগুলেশন-সহ ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত নীতিমালা স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে। এছাড়াও রিজিওনাল ডিজিটাল ট্রেড ইন্টিগ্রেশন ইন্ডেক্স (আরডিটিআইআই) এর জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও উপস্থাপন করতে সক্ষম হবে। এ ধরনের প্রযুক্তি ভবিষ্যতে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণা, নীতিনির্ধারণ এবং ডিজিটাল সরকার ব্যাবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চূড়ান্ত পর্বে নির্বাচিত প্রতিটি দলকে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত অফলাইন ফাইনালে অংশগ্রহণের জন্য ভ্রমণ সহায়তা প্রদান করা হবে। সেখানে আন্তর্জাতিক বিচারক প্যানেলের সামনে দলগুলো তাদের পূর্ণাঙ্গ এআইভিত্তিক সমাধান উপস্থাপন করবে এবং সেখান থেকেই বিজয়ী দল নির্বাচন করা হবে। গ্র্যান্ড ফাইনাল আগামী অক্টোবর ২০২৬ এ অনুষ্ঠিত হবে।

যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থী মো. সানিউল বশির সাজ বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সফটওয়্যার গবেষণায় সক্রিয়ভাবে কাজ করে আসছেন। এ প্রতিযোগিতায় তাঁর গবেষণা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন যবিপ্রবির সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নওশিন আমিন শেখ।

সানিউল বশির সাজ জানান, আন্তর্জাতিক এই হ্যাকাথনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। আমি বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডি আরইএন) এর প্রতিনিধি হিসেবে `টিম জেড-এআই’ দলের সঙ্গে কাজ করে এই অর্জন সম্ভব হয়েছে। আমাদের এই সাফল্যের পেছনে পুরো দলের নিরলস পরিশ্রম, পারস্পরিক সহযোগিতা এবং বিশেষ করে আমাদের টিম লিডার আবু নাসের মোহাম্মদ নাফি, ইনোভেশন ম্যানেজার, বিডিআরইএন এর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক ও গবেষণা তত্ত্বাবধায়ক সহযোগী অধ্যাপক ড. মোঃ নৌওশিন আমিন শেখ এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর সবসময় দিকনির্দেশনা, উৎসাহ ও অনুপ্রেরণা আমার গবেষণা এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য, ‘গ্লোবাল হ্যাকাথন ইউজিং এআই ফর ডিজিটাল ট্রেড রেগুলেটরি এনালাইসিস’ জাতিসংঘের একটি বৈশ্বিক উদ্যোগ। তবে ইউএনইএসসিএপি-এর পাশাপাশি ইউএনসিটিএডি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন(ডব্লিউ টি ও), ওয়ার্ল্ড ব্যাংক, সিএমকেএল ইউনিভার্সিটি, সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি (এস এম ইউ) এবং ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইন্সটিটিউট (ই ইউ আই) সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ববিদ্যালয় অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা