খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় কৃষিবিদ তুহিনকে বাকৃবিতে সংবর্ধনা

মোঃ আবু হানিফ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
বিএমডিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় কৃষিবিদ তুহিনকে বাকৃবিতে সংবর্ধনা

সম্প্রতি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) হিসেবে নিয়োগ পেয়েছেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রাক্তন শিক্ষার্থী কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন। এ উপলক্ষে তাঁকে সংবর্ধনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ।

রোববার (৬ জুলাই) অনুষদ ডিন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

‎সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। সঞ্চালনা করেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম।

‎অনুষ্ঠানে অনুষদের সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সোনালী দলের সভাপতি ও কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান সহ বিভিন্ন শাখার পরিচালকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন অনুষদের শিক্ষকবৃন্দ। এরপর তাকে সম্মাননাস্বরূপ ক্রেস্ট প্রদান করেন অনুষদের ডিন অধ্যাপক ড মো. আব্দুল মজিদ।

‎অনুষ্ঠানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন বলেন, ‘আমার জীবনের এই পর্যায়ে আমি পুনরায় কৃষি পেশায় কাজ করার সুযোগ পেয়েছি এবং একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছি। আমার স্বপ্ন, কৃষি প্রকৌশলী পেশা বাংলাদেশে আবারও তার হারানো মর্যাদা ফিরে পাক এবং সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হোক। একসময় কৃষি শিক্ষার মর্যাদা অনেক উঁচুতে ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় বিভিন্ন কারণে তা কিছুটা পিছিয়ে পড়েছে।’

‎তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তা আমাকে সুস্থ রাখলে এবং দল আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দিলে আমি কৃষি পেশার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। আমার অনেক পরিচয় থাকতে পারে, তবে সবচেয়ে বড় পরিচয় আমি একজন কৃষি প্রকৌশলী ও কৃষিবিদ। এই পেশার সম্মান বৃদ্ধি মানেই আমার নিজের সম্মান বৃদ্ধি। আমি চাই, কৃষি শিক্ষা আবারও শিক্ষার্থীদের প্রথম পছন্দ হয়ে উঠুক।

‎আমি শুধু নিজের জন্য নয়, দেশের কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমাকে শিক্ষা দেওয়া সম্মানিত শিক্ষকমণ্ডলীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন স্রষ্টা আমাকে এ দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করেন।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা