ইরান আলোচনার আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
ইরানের সঙ্গে নির্ধারিত আলোচনা শুরুর আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধিদল।
রবিবার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আল-জাজিরা।
বৈঠকে অংশ নেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত এই বৈঠকের পর একই দিনের বিকেলে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
বৈঠক চলাকালে মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে করমর্দন করতে দেখা যায়।
ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।
তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।








আপনার মতামত লিখুন