খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা ও ইউনুস ‎

রাকিব মাজহার, জবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১০:০৯ অপরাহ্ণ
জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা ও ইউনুস ‎

ছবি- মায়িশা ফাহমিদা ইসলাম ও ইউনুস মিয়া।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজকর্ম বিভাগের ‘সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাব’ এর আগামী এক বছরের জন্য নতুন নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মায়িশা ফাহমিদা ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইউনুস মিয়া।
‎
‎রবিবার (২১ জুন) চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান ও মডারেটর সহযোগী অধ্যাপক মো: মামুনুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
‎
‎নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি- হুমায়রা সাদাফ, যুগ্ম সাধারণ সম্পাদক- জিয়াউল হান্নান পিয়াস, অর্থ সম্পাদকঃ অয়ন হাবিবুল্লাহ আশিক, সাংগঠনিক সম্পাদক- নাহিয়ান আহমেদ, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক- রাফিউল রাব্বি, সাংস্কৃতিক সম্পাদক- তানজিনা আক্তার শ্রাবণী, দপ্তর সম্পাদক- মুহাম্মাদ জুবায়েদ শেখ, প্রচার ও মিডিয়া সম্পাদক- মোঃ সজিব আহামেদ, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক- মোঃ আব্দুল লতিফ। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে ফারজানা আক্তার লুবনা, তিয়াস দেব নাথ, রাইসা ফাতেমা অবনী, মোসাঃ আনিকা নাওয়ার রিতু, মোঃ আলী হাসান, ইসরাত জাহান তৃষা, আফরিদা তাহসিন হৃদিতা, ফাইজা তাবাসসুম প্রাপ্তি মুশফিকা আফরিন তুলি।
‎
‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মিয়া বলেন, “সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন গর্বের, তেমনি একটি বড় দায়িত্ব। আমি চাই, এই ক্লাব শুধু বিতর্ক প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সমসাময়িক সামাজিক সমস্যা, মানবিক মূল্যবোধ এবং নীতিনির্ধারণী বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা ও চিন্তার ক্ষেত্র হয়ে উঠুক। নতুন সদস্যদের দক্ষতা বিকাশ, সৃজনশীল উদ্যোগ গ্রহণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক বিতর্ক সংস্কৃতি গড়ে তোলাই হবে আমার অগ্রাধিকার। সকলের সহযোগিতায় আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে যুক্তি, জ্ঞান ও সামাজিক দায়বদ্ধতা একসাথে বিকশিত হবে।”
‎
‎নবনির্বাচিত সভাপতি মায়িশা ফাহমিদা ইসলাম বলেন, “সমাজকর্ম ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি, বিতর্কচর্চা তরুণদের মধ্যে নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং সামাজিক দায়বদ্ধতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকল সদস্যের সহযোগিতায় ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সমাজমুখী করতে কাজ করব। এই দায়িত্ব আমার জন্য গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়বদ্ধতা। সকল সদস্যকে সঙ্গে নিয়ে সমাজকর্ম ডিবেটিং ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা