খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টায়ার শিল্পে আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুবিধা চায় বিটিএমইএ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
টায়ার শিল্পে আমদানিনির্ভরতা কমাতে শুল্ক সুবিধা চায় বিটিএমইএ

দেশীয় টায়ার শিল্পকে আরও শক্তিশালী, টেকসই ও প্রতিযোগিতামূলক করতে আমদানিকৃত টায়ারের ওপর অধিক শুল্ক সুরক্ষা এবং উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টায়ার-টিউব ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিটিএমইএ)। সংগঠনটির মতে, প্রয়োজনীয় নীতিগত সহায়তা পেলে বাংলাদেশ অদূর ভবিষ্যতে টায়ার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম হবে।

সোমবার (২২ জুন) রাজধানীর হলিডে ইন ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিএমইএর ভাইস প্রেসিডেন্ট ও মেঘনা টায়ারের সিইও লুৎফল বারি, আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার ও সংগঠনের সদস্য মো. শরিফুল ইসলাম, রূপসা টায়ারের প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট মিরাজ রহমান, আকিজ ভেঞ্চারের জিএম (অব.) মেজর আরিফুর রহমান, এপেক্স হোসেন টায়ারের প্রতিনিধি পারভেজ তুহিন, যমুনা টায়ারের জিএম সোহেল রহমান এবং মেঘনা টায়ারের জিএম মুস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা।

সংগঠনটি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে লাইট ট্রাক টায়ারের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ, কৃষি টায়ার আমদানিতে ভ্যাট আরোপ এবং বৈদ্যুতিক যানবাহন শিল্পে শুল্ক-কর সুবিধা প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানায়। তাদের মতে, দীর্ঘদিন ধরে নীতি-সহায়তার ঘাটতিতে থাকা দেশীয় টায়ার শিল্পের জন্য এসব উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করছে।

বিটিএমইএ জানায়, অতীতে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি টায়ারের ওপর ভ্যাট আরোপিত হলেও আমদানিকৃত কৃষি টায়ার একই করের আওতায় না থাকায় দেশীয় উৎপাদকরা বৈষম্যের মুখে পড়েছিলেন। নতুন বাজেটে সেই অসামঞ্জস্য দূর করার উদ্যোগ নেওয়া হলেও শিল্পের টেকসই বিকাশে আরও কার্যকর সুরক্ষা প্রয়োজন।

সংগঠনটির নেতারা বলেন, দেশে মোটরসাইকেল টায়ার উৎপাদনের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। কিন্তু বাজার এখনো উল্লেখযোগ্যভাবে আমদানিনির্ভর। পর্যাপ্ত শুল্ক সুরক্ষা নিশ্চিত করা এবং স্থানীয় মোটরসাইকেল সংযোজনকারী প্রতিষ্ঠানের জন্য দেশীয় টায়ার ব্যবহার বাধ্যতামূলক করা হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি স্থানীয় শিল্পের উৎপাদন সক্ষমতা আরও বাড়বে।

লাইট ট্রাক টায়ারের ওপর সম্পূরক শুল্ক আরোপে পরিবহন ব্যয় বেড়ে যাবে বলে আমদানিকারকদের যে আশঙ্কা রয়েছে, তা নাকচ করে বিটিএমইএ বলেছে, দেশীয় উৎপাদন বাড়লে বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে টায়ারের দাম কমার সম্ভাবনাই বেশি। একই সঙ্গে অবৈধ আমদানি বৃদ্ধি বা সরকারের রাজস্ব ক্ষতির আশঙ্কাও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন তারা।

সংগঠনটি আরও জানায়, রাবার অ্যাক্সিলারেটর, স্টিল কর্ড (আয়রন ওয়্যার) এবং এমএস নিপলের মতো টায়ার উৎপাদনের অপরিহার্য কাঁচামালের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হলে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। এতে স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এসব কাঁচামালের ওপর প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

বৈদ্যুতিক যানবাহন শিল্পের প্রসারে তিন ও চার চাকার ইলেকট্রিক যানবাহনে দেশীয়ভাবে উৎপাদিত টায়ার ব্যবহারের বাধ্যবাধকতা আরোপেরও দাবি জানায় বিটিএমইএ। পাশাপাশি এ খাতে এসআরও সুবিধা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বর্তমানে দেশের টায়ার শিল্পে বড় অঙ্কের বিনিয়োগ হচ্ছে। ধারাবাহিক সরকারি নীতি-সহায়তা নিশ্চিত করা গেলে বাংলাদেশ শুধু অভ্যন্তরীণ চাহিদাই পূরণ করবে না, ভবিষ্যতে রপ্তানিমুখী টায়ার শিল্প হিসেবেও আত্মপ্রকাশ করতে পারবে। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা