২০২৭ সাল থেকে জানুয়ারিতে হবে এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি-সংগ্রহিত
২০২৭ সাল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৪ জুন) আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস বা অনিয়মের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর নজরদারি থাকবে।
তিনি জানান, পরীক্ষকদের খাতা মূল্যায়নের মান নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে। কোনো পরীক্ষক খাতা মূল্যায়নে গাফিলতি করলে বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২২ সাল থেকে বকেয়া থাকা শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা আগামী জুলাই মাসের মাঝামাঝি থেকে পরিশোধ শুরু হবে।
এ ছাড়া দেশের ৬০ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।








আপনার মতামত লিখুন