খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন জাবির সাবেক শিক্ষার্থী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান

ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তাদের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে তার নিয়োগকে বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গৌরবের অর্জন হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থী শিহাব উদ্দিন খান ছাত্রজীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০০৪-০৫ সালে বিভাগের ছাত্রসংগঠন ‘দ্য ইংলিশ অ্যাসোসিয়েশন (TEA)’-এর সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরি থেকে জাতীয়তাবাদী প্যানেলের প্রার্থী হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হন। ২০১৭ সালের সিনেট নির্বাচনে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে বিজয়ী হয়ে তিনি আলোচনায় আসেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

উচ্চশিক্ষার ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) সম্পন্ন করার পর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি, ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে বার প্রফেশনাল কোর্স এবং দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গভর্ন্যান্স স্টাডিজে স্নাতকোত্তর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন নিয়মিত আইনজীবী। পাশাপাশি সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আইনজীবী হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক মামলায় অংশগ্রহণের পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংশ্লিষ্ট মামলায় আইনি সহায়তা দেওয়ার জন্যও তিনি পরিচিত।

নিয়োগের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, “সংবিধান, আইনের শাসন ও ন্যায়বিচারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করব। রাষ্ট্রের স্বার্থ রক্ষা এবং জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা থাকবে। এ দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’