খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেতার আবেদনে হল সংসদ ভিপির সিট বাতিল করল প্রাধ্যক্ষ

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ২:০৬ অপরাহ্ণ
ছাত্রদল নেতার আবেদনে হল সংসদ ভিপির সিট বাতিল করল প্রাধ্যক্ষ

হল সংসদের ভিপি মো. নাঈম ইসলাম।

হল থেকে ব্যক্তিগত তথ্যের নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল সংসদের ভিপি মো. নাঈম ইসলামের আবাসিকতা বাতিল করেছে হল প্রাধ্যক্ষ।

গতকাল ২৯ জুন হল প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ হারুনর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার সিট বাতিলের বিষয়টি জানানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, দরিদ্র কোটায় আবেদন করে হলে ওঠেন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা। এই তথ্যটি অফিস থেকে সংগ্রহ করেন ওই হল সংসদের ভিপি নাঈম ইসলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মতিহার হল সংসদের ভিপি।
এর পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে হল প্রাধ্যক্ষ বরাবর নাঈম ইসলামের হলের আবাসিকতা বাতিলের আবেদন করেন ওই ছাত্রদল নেতা। হল প্রাধ্যক্ষ অধ্যাপক হারুনর রশিদ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাজনীতির সাথে যুক্ত আছেন বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্র হলের একজন আবাসিক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য হল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে হস্তগত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন। উপর্যুক্ত কার্যক্রম হলের শৃংখলা ভঙ্গের শামিল ও প্রশাসনিক বিধি-বিধানের পরিপন্থি। এমতাবস্থায় অভিযোগকারী শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ও হল প্রশাসনের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আপনার আবাসিকতা বাতিল করা হলো। অতএব, আপনাকে আগামী ২ জুলাইয়ের মধ্যে আপনার দখলে থাকা ২৪৮ নং কক্ষটি খালি করে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।

সিট বাতিলের প্রতিবাদে হল সংসদ নেতারা প্রাধ্যক্ষের কক্ষের আশেপাশে পোস্টার টাঙিয়ে দিয়েছেন। যেখানে লেখা রয়েছে ‘শিক্ষকের কলম হোক নিরপেক্ষ, প্রভোস্টের আচরণ হোক শিক্ষক সুলভ; প্রভোস্ট নেতা নয় শিক্ষক চাই, হারুন স্যারের মেসে দলীয় হলে সিট খালি আছে, দলান্ধ নাকি প্রভোস্ট, দলীয় দাসত্ব পরিহার করো, স্বাধীন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করো’৷

জানতে চাইলে হল সংসদের সহসভাপতি (ভিপি) মো. নাঈম ইসলাম বলেন, হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমির হামজা আমার আবাসিকতা বাতিলের বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে। সে বলেছে, পরীক্ষা শেষ হওয়ার পরও আমি সিট দখল করে আছি। অথচ প্রাধ্যক্ষ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, দায়িত্বকাল শেষ না হওয়া পর্যন্ত সকল হল সংসদের প্রতিনিধিগণ হলে থাকতে পারবেন।

তিনি আরও বলেন, আমি ছাত্রদলের ওই নেতার ডকুমেন্টস অফিস থেকে সংগ্রহ করি। তখন দেখতে পাই সে নিজেই দারিদ্র্য কোটায় সিট পেয়েছে। অথচ তার চলাফেরা দেখে বুঝা যায় যে, সে এই প্রক্রিয়ায় হলে সিট পাওয়ার যোগ্য নয়। এদিকে অন্য একজন শিক্ষার্থী এই ডকুমেন্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। যার ফলে ছাত্রদল নেতা আমার বিরুদ্ধে প্রাধ্যক্ষের কাছে অভিযোগ দেয়৷ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার সিট বাতিল করে একটি চিঠি পাঠায় ও ২ জুলাইয়ের মধ্যে চলে যেতে বলে। আমি বলেছি স্যার, আমি তো এইটা অফিস থেকে নিয়েছি। চুরি করিনি। আমরা আন্দোলনের প্রস্তুতি নিয়েছি এবং দেওয়ালে ফেস্টুন টানিয়েছি।

অভিযোগকারী হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, সে আমার ব্যক্তিগত তথ্য চুরি করেছে। আমাকে সিট দেওয়ায় তারা হাঙ্গামা শুরু করেছিল। আমি জানতে পারি হল সংসদের ভিপি নাঈম ভাইয়ের ছাত্রত্ব শেষ। তিনি কবে বিদায় নেবে তা জানতে চেয়ে ফেসবুকে পোস্ট করেছি। প্রভোস্ট কাউন্সিল তাদের দায়িত্ব থাকা পর্যন্ত হলে থাকার অনুমতি দিয়েছে তা আমি জানতাম না। এরপর তারা হলের কর্মচারী থেকে আমার ব্যক্তিগত তথ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। দরিদ্র কোটার আবেদন পাবলিক করে দিয়েছে। আমার পারিবারিক অবস্থা খারাপ দেখে যে একেবারে দরিদ্রদের মতো ভিক্ষা করে চলতে হবে তা তো না! আমি আমার মতো চলি।

সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ হারুনর রশিদ বলেন, একজন শিক্ষার্থী তার ব্যক্তিগত তথ্য চুরি হওয়ায় আমার কাছে আবেদন জানায় এবং এর বিচার দাবি করে। একজনের ব্যক্তিগত তথ্য হল থেকে বিনা অনুমতিতে সংগ্রহ করা এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা গুরুতর অপরাধ। তাই নাঈম ইসলামের হলের সিট বাতিল করা হয়েছে। তবে ভিসি স্যার রিকুয়েস্ট করেছে যেন বিষয়টি পুনর্বিবেচনা করি।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা