খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে ‘প্রতিরোধ দিবস’: ছাত্ররাজনৈতিক সংগঠনগুলোর নানামুখী দাবি

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ
কুবিতে ‘প্রতিরোধ দিবস’: ছাত্ররাজনৈতিক সংগঠনগুলোর নানামুখী দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘প্রথম জুলাই প্রতিরোধ দিবস’। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর প্রতিনিধিরা ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার, আবাসন, পরিবহন, ছাত্রসংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন।

রোববার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ছাত্ররাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা এসব দাবি তুলে ধরেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ৬ দফা দাবি জানায়। দাবিগুলো হলো: শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণ, বিশ্ববিদ্যালয়ে একটি কেন্দ্রীয় অডিটোরিয়াম নির্মাণ, নির্মাণাধীন নতুন ক্যাম্পাস ও বর্তমান ক্যাম্পাসের মধ্যে সংযোগ সড়ক নির্মাণ, হল-সংশ্লিষ্ট ফি কমানো, আবাসিক হলের খাবারের মানোন্নয়ন এবং খাবারে ভর্তুকি প্রদান।

ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা নিরাপদ ও সুশৃঙ্খল ক্যাম্পাস নিশ্চিত করতে ৫ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো: জুলাইয়ে কুবি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা, পরিবহন সমস্যার স্থায়ী সমাধান, সহাবস্থানমূলক ক্যাম্পাস নিশ্চিত করা, আবাসিক হলের সিট বণ্টন নীতিমালা স্পষ্ট করা এবং ছাত্রসংসদ নির্বাচন আয়োজন।

জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ভাবনা ও ছাত্ররাজনীতির সংস্কারের বিষয়ে ৪ দফা দাবি পেশ করে। দাবিগুলো হলো: ছাত্রসংসদ নির্বাচন, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ, ছাত্ররাজনীতির কাঠামোগত পরিবর্তন এবং শিক্ষার্থী উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ।

ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ১১ জুলাইকে ‘বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় প্রশাসন প্রশংসার দাবিদার। তবে জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পাশাপাশি ১১ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

জাতীয় ছাত্রশক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নাইম ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সংরক্ষণের জন্য দ্রুত জুলাই গণঅভ্যুত্থান ও প্রতিরোধ দিবসের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে দ্রুত কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ২০২৪ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা পরবর্তী সময়ে দেশব্যাপী জুলাই-আগস্ট আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি বলেন, ওই দিনের প্রতিরোধকে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বীকৃতি দিয়েছে। বর্তমান প্রশাসনের সময়ে বিভিন্ন ছাত্রসংগঠনের একই মঞ্চে বক্তব্য দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়াকে তিনি ইতিবাচক উল্লেখ করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন এবং শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও সহাবস্থানভিত্তিক ক্যাম্পাস গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা