কুবি প্রেস ক্লাবের বেস্ট ফিচার লেখক ‘খবর বেলার’ রাশেদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাবের গত ডিসেম্বর মাসের বেস্ট ফিচার লেখক নির্বাচিত হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ‘খবরবেলা’র ক্যাম্পাস প্রতিনিধি রাশেদুল ইসলাম। তার ফিচারটি ছিল ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এমদাদুলের প্রশাসন ক্যাডার হয়ে ওঠার গল্প’।
সোমবার (১৯ জানুয়ারি) প্রেস ক্লাবের এক সাধারণ সভায় গত মাসের কাজের মূল্যায়ন শেষে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
কুবি প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নিয়মিত মূল্যায়নের ভিত্তিতে পেশাদারিত্ব, যথাযথ দায়িত্বপালন, সেরা গল্প, সেরা ফিচার লেখার জন্য পুরস্কারের আয়োজন করা হয় সেখানে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।
কুবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব তরুণ রিপোর্টারদের আগ্রহ বাড়াতে প্রতি মাসে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণের ব্যবস্থা করেছে। রাশেদ গত মাসে ক্যাম্পাসের বিভিন্ন ইস্যু নিয়ে বস্তুনিষ্ঠতার সাথে কাজ করেছেন। বিশেষ করে তার রিপোর্ট এবং ফিচারের গঠনমূলক লেখনী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে ও ইতিবাচক দিকগুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের প্রতিটি সদস্য এভাবে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ক্যাম্পাসের দর্পণ হিসেবে কাজ করুক। রাশেদ এই সাফল্য অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।’








আপনার মতামত লিখুন