খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির উপ-উপাচার্য শিক্ষা

অধ্যাপক ড. মো. শামছুল আলমকে সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
অধ্যাপক ড. মো. শামছুল আলমকে সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবর্ধনা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য শিক্ষা হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় অধ্যাপক ড. শামছুল আলমকে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামের সেমিনার কক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ড. আলমের শিক্ষা ও প্রশাসনিক জীবন-কর্মের উপর স্মৃতিচারণ করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সমাপনী বক্তব্যে অধ্যাপক ড. শামছুল আলম বলেন, “সরকার ও রাজনীতি বিভাগ আমার পরিচয়ের অন্যতম ভিত্তি। নিজের বিভাগের শিক্ষক, সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে এমন সম্মান পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। এই ভালোবাসা ও আস্থা আমাকে নতুন দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণামুখী ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষার মানোন্নয়ন, গবেষণার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক একাডেমিক পরিবেশ নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”

অনুষ্ঠান শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলমের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

এছাড়াও, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়; যেখানে বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ড. আলম বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা