খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে টাঙ্গাইলের তামাক চাষিদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৪১ অপরাহ্ণ
প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশের খসড়া নিয়ে টাঙ্গাইলের তামাক চাষিদের উদ্বেগ

প্রস্তাবিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর কিছু ধারা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন টাঙ্গাইলের তামাক চাষিরা। তাদের মতে, সংশোধনের বর্তমান খসড়ায় থাকা কয়েকটি প্রস্তাব বাস্তবায়ন হলে তামাক খাতের সঙ্গে যুক্ত টাঙ্গাইলের হাজার হাজার চাষির জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই তামাক সব অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে অধ্যাদেশের খসড়া অনুমোদনের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার তামাক চাষিরা এক যৌথ বিবৃতিতে বলেছেন, তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন বিষয়ে গত বছরের ডিসেম্বর মাসে উচ্চ পর্যায়ের উপদেষ্টা কমিটি অংশীজন সংলাপ আয়োজনের সিদ্ধান্ত নিলেও এখনো পর্যন্ত টাঙ্গাইলের তামাক চাষিদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। অথচ টাঙ্গাইল দীর্ঘদিন ধরে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ তামাক উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। এই অঞ্চলের অসংখ্য কৃষক তামাক চাষের ওপর নির্ভর করে তাদের পরিবার, শিক্ষা, চিকিৎসা এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নির্বাহ করেন। টাঙ্গাইলে তামাক চাষ শুধু একটি ফসল নয়, এটি এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি জীবিকার ব্যবস্থা।

টাঙ্গাইল জেলার তামাক চাষিদের পক্ষে বিবৃতিতে স্বাক্ষর করেন ভুয়াপুর উপজেলার আব্দুল হাই, মো. আব্দুল খালেক ও কালীহাতী উপজেলার মো. ফজল আলী এবং টাঙ্গাইল সদর উপজেলার মিজানুর রহমান প্রমুখ।

বিবৃতিতে বলা হয়, তামাক খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বছরে প্রায় ২০ কোটি ডলারের তামাক রপ্তানি হয়, যা সরকারের রাজস্ব ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চাষিদের মতে, খাতটির সঙ্গে যুক্ত অংশীজনদের উপেক্ষা করে কোনো আইন প্রণয়ন করলে এর নেতিবাচক প্রভাব সরাসরি জাতীয় অর্থনীতিতে পড়তে পারে।

চাষিদের মতে, প্রস্তাবিত খসড়ার কিছু ধারা বাস্তবতার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে তামাকজাত দ্রব্যে প্রয়োজনীয় উপাদান নিষিদ্ধ করার প্রস্তাব উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় জটিলতা সৃষ্টি করবে। এর ফলে বৈধ বাজার সংকুচিত হয়ে অবৈধ সিগারেট ও তামাকজাত পণ্যের প্রসার ঘটতে পারে, যা সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি তামাক চাষ ও ব্যবসার অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে। যার সরাসরি প্রভাব পড়বে তামাক চাষিদের ওপর। তাছাড়া প্রস্তাবনা অনুসারে, খুচরা বিক্রি নিষিদ্ধ করা এবং খুচরা বিক্রেতাদের লাইসেন্স বাধ্যতামূলক করা হলে টাঙ্গাইল অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বড় ধরনের সংকট তৈরি করতে পারে। এই অঞ্চলে বিপুল সংখ্যক ক্ষুদ্র খুচরা বিক্রেতা প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে তামাকজাত পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

টাঙ্গাইল অঞ্চলের চাষিরা বলেছেন, তারা একটি কার্যকর ও বাস্তবভিত্তিক তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়নের পক্ষে। তবে সেই আইন অবশ্যই দেশের সামাজিক-অর্থনৈতিক বাস্তবতা এবং সারা দেশের লাখ লাখ ব্যবসায়ী, খুচরা বিক্রেতার ও প্রান্তিক চাষির জীবনযাত্রার প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে প্রণীত হতে হবে। সরকারের সঙ্গে গঠনমূলক অংশীজন সংলাপের মাধ্যমে চাষিদের মতামত যথাযথভাবে বিবেচনা করা হলে একটি ভারসাম্যপূর্ণ, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য আইন প্রণয়ন সম্ভব। তাই আইন প্রণয়ন-সংক্রান্ত পরবর্তী আলোচনায় তাদের প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন টাঙ্গাইলের তামাক চাষিরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা