খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত

রিফাতুল ইসলাম রায়হান, ববি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস(বিজিএস) পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে অনুষ্ঠিত প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষা শেষে তাদের সিভিল জর্জ পদে সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলেন-আইন বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের ৭ম ব্যাচের জান্নাতুল আইশা, ২০১৬–১৭ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ ব্যাচের জয়ন্ত হালদার এবং ২০১৪–১৫ শিক্ষাবর্ষের ৪র্থ ব্যাচের মো. নাইম হোসাইন।

প্রকাশিত ফলাফলে জান্নাতুল আইশা ১৫তম এবং জয়ন্ত হালদার ৬৭তম স্থান অর্জন করেছেন। অন্যদিকে, একই পরীক্ষায় মো. নাইম হোসাইনও সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিন শিক্ষার্থীর সাফল্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আনন্দের সৃষ্টি হয়েছে।

জয়ন্ত হালদার বলেন, “প্রথমেই পরম করুণাময়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য ও একাগ্রতার পর আজকের এই সাফল্য অর্জন করতে পেরে আমার অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশের অতীত।

এটি শুধু একটি চাকরি বা অর্জন নয়; বরং মানুষের সেবা করা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি বড় আমানত ও দায়িত্ব। এই দীর্ঘ ও কঠিন যাত্রায় আমার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অবদান অপরিসীম।

তাঁদের দোয়া, ভালোবাসা ও সমর্থন ছাড়া এই পথ অতিক্রম করা সম্ভব হতো না। ১৮তম বিজিএস পরীক্ষায় আমি মেধাতালিকায় ৬৭তম স্থান অর্জন করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করতে পারি।”

এ বিষয়ে আইন বিভাগের চেয়ারম্যান ড. কাইসার আহমেদ বলেন, “১৮তম বিজিএস পরীক্ষায় সিভিল জর্জ পদে সুপারিশপ্রাপ্ত আমাদের তিন কৃতি শিক্ষার্থী জান্নাতুল আইশা, নাইম হোসাইন ও জয়ন্ত হালদারকে আইন বিভাগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আমি আশা করি, তারা কর্মক্ষেত্রে নিজেদের মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে দেশ, জাতি ও বিচার বিভাগের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় ও আইন বিভাগের সুনাম অক্ষুণ্ন রাখবে।

তাদের এই সাফল্য বিভাগের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। ভবিষ্যতেও আমাদের শিক্ষার্থীরা এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশা করি।

এ ছাড়া যারা বিজিএস পরীক্ষার বিভিন্ন ধাপে উত্তীর্ণ হয়েও চূড়ান্তভাবে সফল হতে পারেনি, তাদের অধ্যবসায় ও প্রচেষ্টার প্রতিও আমার দোয়া ও শুভকামনা রইল।” ববির আইন বিভাগের তিন শিক্ষার্থীর এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের

ছবি-সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ভাড়া ইতোমধ্যে বেড়েছে, সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মুখপাত্র আবু হানিফ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আবু হানিফ বলেন, ‘গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে জোটে রয়েছে। আমরা সরকারের ইতিবাচক কাজে সহযোগিতা করব। তবে সরকার যদি কোনো ভুল করে কিংবা কোথাও সংশোধনের প্রয়োজন হয়, সেখানে আমরা সংশোধনের জন্য পরামর্শ দেব। আবার কোথাও সরকার ভুল করলে গণঅধিকার পরিষদ গঠনমূলক সমালোচনা করবে।’

সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর ফলে ইতোমধ্যে পরিবহন ভাড়া বেড়েছে। এর প্রভাবে সামনের দিনে প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়বে। এর ভোগান্তি পোহাতে হবে জনগণকে। সরকারের প্রতি আমাদের আহ্বান, জনগণের কথা চিন্তা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।’

এ সময় বিরোধী দলের চলমান আন্দোলন নিয়েও সমালোচনা করেন গণঅধিকার পরিষদের এই নেতা। তিনি অভিযোগ করেন, ‘জ্বালানি সংকটের মধ্যে বিরোধীরা লং মার্চের নামে পিকনিক করছে। তাদের এই পিকনিক করার কারণে পতিত স্বৈরাচার সুযোগ নিচ্ছে। তারা বিভিন্ন জায়গায় ককটেল ফাটাচ্ছে, বাসে আগুন দিচ্ছে।’

এনসিপির এক নেতার বক্তব্যের প্রসঙ্গ তুলে আবু হানিফ বলেন, ‘এনসিপির এক নেতা বলছেন, তাদের দাবি মেনে না নিলে কোথাও ককটেল ফুটবে। এতে ধরে নেওয়া যায়, পতিত স্বৈরাচারের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। এনসিপির ওই নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার বলছি, বিরোধী দলের এই আন্দোলন পতিত স্বৈরাচারের পারপাস সার্ভ করছে।’
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এমআর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’ বেরোবি এবং আইসিএমএবি (ICMAB) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ডিএসইতে লেনদেন ৭৯১ কোটি টাকা ২০২৭ সালের মধ্যে ১০ ব্লু-চিপ কোম্পানি পুঁজিবাজারে আনতে চায় ডিএসই ২৮ সেপ্টেম্বর থেকে ১৭ হাজার বিনিয়োগকারীর টাকা ফেরত