খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রোডশো নয়, ভালো কোম্পানি তালিকাভুক্তিতেই ফিরবে পুঁজিবাজারের আস্থা: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
রোডশো নয়, ভালো কোম্পানি তালিকাভুক্তিতেই ফিরবে পুঁজিবাজারের আস্থা: বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজারকে চাঙ্গা করার নামে রোডশোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তার মতে, ভালো ও শক্তিশালী কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে পারলে বিনিয়োগকারীদের আস্থা স্বাভাবিকভাবেই ফিরে আসবে।

শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণেই পুঁজিবাজারে আস্থার সংকট তৈরি হয়েছে’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ খান বলেন, রোডশোর নামে অর্থ ব্যয় না করে বাজারে মানসম্পন্ন কোম্পানি আনার উদ্যোগ নিতে হবে। এতে বাজার আরও আকর্ষণীয় হবে এবং বিনিয়োগকারীরা নতুন করে আস্থা পাবে। তিনি জানান, ব্রোকারেজ হাউসগুলোর অনিয়ম রোধে কমিশন বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। নিয়মিত ও ঘন ঘন অডিটের মাধ্যমে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোর সুশাসন নিশ্চিত করা জরুরি। বর্তমানে কমিশনের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ রয়েছে। প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীও বিএসইসিকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দিয়েছেন।

তিনি আরও বলেন, খ্যাতনামা বহুজাতিক ও বৃহৎ কোম্পানিগুলোকে দ্রুত পুঁজিবাজারে আনার জন্য ডাইরেক্ট লিস্টিংয়ের উদ্যোগ নেওয়া হবে। এতে দীর্ঘসূত্রতা কমবে এবং প্রতিষ্ঠিত কোম্পানিগুলো বাজারে আসতে উৎসাহিত হবে।

এ সময় তিনি উল্লেখ করেন, আগের সরকারের সময়ে একীভূত হওয়া কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সম্পদের তুলনায় দায় বেশি রয়েছে। এসব প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দীর্ঘদিনের কারসাজি, সুশাসনের ঘাটতি ও আস্থাহীনতার কারণে দেশের পুঁজিবাজার কাঙ্ক্ষিত গতি পায়নি। অতীতে নানা অনিয়ম ও প্রতারণার কারণে বহু বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বাজার থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, রাজনৈতিক বিবেচনার বাইরে কমিশনের চেয়ারম্যান নিয়োগ এবং বিতর্কিত ফ্লোর প্রাইস প্রত্যাহারের মতো সিদ্ধান্তগুলো পুঁজিবাজারে আস্থা পুনর্গঠনে সহায়ক ভূমিকা রাখছে। বাজারের স্থিতিশীলতা ফেরাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাজনৈতিক সদিচ্ছা একসঙ্গে কাজ করতে হবে।

ছায়া সংসদ প্রতিযোগিতায় সোনারগাঁও ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইম ইউনিভার্সিটি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা