খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের সামাজিক নেতৃত্ব বিকাশে নোবিপ্রবিতে ‘আমরা নতুন নেটওয়ার্ক’ চেঞ্জমেকার কোহর্ট সম্পন্ন

ব্র্যাকের সহযোগী সংগঠনের উদ্যোগে ৪৮ শিক্ষার্থীর প্রশিক্ষণ; প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সাতটি সামাজিক প্রকল্প বাস্তবায়ন
মীর মুনতাসির, নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
তরুণদের সামাজিক নেতৃত্ব বিকাশে নোবিপ্রবিতে ‘আমরা নতুন নেটওয়ার্ক’ চেঞ্জমেকার কোহর্ট সম্পন্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে ব্র্যাকের সহযোগী সংগঠন ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর চেঞ্জমেকার কোহর্ট। গত ১২ এপ্রিল শুরু হওয়া এ কার্যক্রমে অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ৪৮ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পান।

কয়েক ধাপের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাতটি দলে ভাগ করা হয়। প্রতিটি দলকে সমাজের পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীকে কেন্দ্র করে একটি করে সামাজিক উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়। দলগুলো বেদে সম্প্রদায়ের উন্নয়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, পরিবেশ সংরক্ষণ, পুনর্ব্যবহার এবং টেকসই জীবিকায়নসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করে।

উদ্যোগ বাস্তবায়নকারী দলগুলোর মধ্যে ছিল বেদে কারুকুঞ্জ, নারিকেল, নারুকারু, স্বপ্ন বুনন, ইকো স্পার্ক, বুনিয়ানা এবং হিডার পাঁচালি। আয়োজকদের মতে, এসব উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি ‘আমরা নতুন নেটওয়ার্ক’ থেকে গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থী সৈকত বলেন, “এই প্ল্যাটফর্ম আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। প্রশিক্ষণের পাশাপাশি বাস্তব সমস্যার সমাধানে মানুষের সঙ্গে কাজ করার সুযোগ ভবিষ্যতে সামাজিক উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।”

আরেক অংশগ্রহণকারী ফারিহা বলেন, “আমরা জনগণের অর্থে পরিচালিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতাও রয়েছে। ‘আমরা নতুন নেটওয়ার্ক’ সেই দায়বদ্ধতা বাস্তবায়নের কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।”

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা নতুন নেটওয়ার্ক’-এর মূল লক্ষ্য তরুণদের বাস্তব সামাজিক সমস্যার সঙ্গে সম্পৃক্ত করে সমাধানমুখী নেতৃত্ব ও সামাজিক উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। নোবিপ্রবির শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, আন্তরিকতা ও মাঠপর্যায়ের কাজ ভবিষ্যৎ সম্প্রসারণের বিষয়ে আশাবাদী করেছে।

ব্র্যাক ইউথ প্ল্যাটফর্মের ইউথ কো-অর্ডিনেটর আহনাফ সাফিন বলেন, “গত দুই মাস ধরে অংশগ্রহণকারীরা নিজেদের সম্প্রদায়ের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে টেকসই সমাধান নিয়ে কাজ করেছেন। আজকের পিচ প্রেজেন্টেশন শুধু প্রকল্প উপস্থাপন নয়, বরং তরুণদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারের প্রতিফলন।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নোয়াখালী অঞ্চলে ইতিবাচক ও দীর্ঘমেয়াদি পরিবর্তন সূচিত হবে এবং আরও অনেক তরুণ সমাজ উন্নয়নে এগিয়ে আসতে অনুপ্রাণিত হবে।”

উল্লেখ্য, নোবিপ্রবিতে ‘আমরা নতুন নেটওয়ার্ক’ চেঞ্জমেকার কোহর্ট বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন Coastal Environment Network (CoEN)। সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক নেতৃত্ব বিকাশের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার একটি কার্যকর মডেল হিসেবে কাজ করবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা