খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিপ্রবিতে নবীন বরণ ২১ জুলাই, র‍্যাগিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

মিজানুর রহমান, রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
রাবিপ্রবিতে নবীন বরণ ২১ জুলাই, র‍্যাগিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী ২১ জুলাই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) গুচ্ছভুক্ত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০১ এর সভাকক্ষে এ নবীন বরণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত এপ্রিল মাসের শুরুতে অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার পর দীর্ঘ তিন মাস জুড়ে দফায় দফায় মেধা তালিকা প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরই মধ্যে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৮টিতেই ক্লাস শুরু হয়েছে। আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে রাবিপ্রবি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ১ সপ্তাহ পিছিয়ে পড়ে।

অন্যদিকে রাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে কোনো প্রকার র‍্যাগিং থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের সতর্ক করেছে প্রশাসন। সোমবার, ১৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানা যায়।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিজ বিভাগের শিক্ষার্থীদের র‍্যাগিং এর কুফল, আইনগত পরিণতি এবং বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি-বিধান সম্পর্কে সচেতন করতে অনুরোধ করা হয়। র‍্যাগিংকে শাস্তিযোগ্য ফৌজদারী অপরাধ উল্লেখ করে, সকল শিক্ষার্থীকে সুষ্ঠু ও র‍্যাগিংমুক্ত শিক্ষার পরিবেশ বজায় রাখতে আন্তরিক সহযোগিতার আহবান জানানো হয়।

এদিকে, নবীনদের আগমনে রাবিপ্রবি নতুন করে উজ্জীবিত হবে এমনই আশা ব্যক্ত করছে প্রবীণ শিক্ষার্থীরা। তাদেরকে রাবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানানোর সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছেন তারা। নবীন শিক্ষার্থীদের গ্রুমিং এর বিষয়েও প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। রাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো: আয়নুল ইসলাম বলেন, “ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের উদ্যোগে নবীনদের নিয়ে গ্রুমিং প্রোগ্রাম/ওয়ার্কশপ/বুট ক্যাম্প এর আয়োজন করলে ভালো হয়। এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন সুন্দর হবে, তারা শিখতে পারবে বিশ্ববিদ্যালয় জীবনে কিভাবে চলাফেরা করতে হয়, শিক্ষকদের সাথে কেমন আচরণ করতে হয়, সিনিয়র-জুনিয়র সম্পর্কসহ সার্বিক পরিস্থিতি।”

উল্লেখ্য, রাবিপ্রবি ২০০১ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠিত হয় এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির ১২তম ব্যাচ হিসেবে স্নাতক শুরু করছে।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত