বুধবার জানাজা, জিয়া উদ্যানে দাফন খালেদা জিয়ার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। পরে তাকে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। বৈঠকে বিশেষভাবে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাজা ও দাফনের বিষয়ে সরকারকে অবহিত করেন।
খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালন এবং বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। জানাজা ও দাফন সম্পন্নে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার।
এছাড়া বিশ্বের সব বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে শোকবই খোলা হবে। দুপুরে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে; গণতন্ত্রের প্রতি তাঁর অবদান ইতিহাসে অম্লান হয়ে থাকবে।







আপনার মতামত লিখুন