খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

সফিকুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

প্রাণিসম্পদ খাতে বিদ্যমান বৈষম্য দূরীকরণ ও ভেটেরিনারি পেশার মর্যাদা রক্ষায় তিন দফা দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে মানববন্ধন করেছেন অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশাল ক্যাম্পাসে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের (ভিএএসএ) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের (ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ) পক্ষ থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’-এর মোট ৪৯২টি পদ দুই অর্থবছরে রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনে সম্মতি দেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২৪৬টি এবং ২০২৭-২৮ অর্থবছরে ২৪৬টি পদ সৃজনের কথা রয়েছে।

এই প্রজ্ঞাপন জারির পর ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে নিয়োগের যোগ্যতা, পেশাগত মর্যাদা ও পদোন্নতির কাঠামো নিয়ে ভেটেরিনারি শিক্ষার্থীদের মধ্যে দাবি ওঠে। এরই ধারাবাহিকতায় পবিপ্রবির এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে মানববন্ধন করেন।

শিক্ষার্থীদের প্রথম দাবি, ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করা। তাদের দাবি, পদটির দায়িত্ব ও পেশাগত মর্যাদার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়োগের যোগ্যতা নির্ধারণ করতে হবে।

দ্বিতীয় দাবিতে শিক্ষার্থীরা পদোন্নতি ও পেশাগত মর্যাদার সুস্পষ্ট সীমা নির্ধারণের দাবি জানান। ক্যাডার কাঠামোয় অসামঞ্জস্য দূর করে নন-ভেটেরিনারি ব্যক্তিদের পদোন্নতির মাধ্যমে ভেটেরিনারি পেশাজীবীদের সমকক্ষ বা ঊর্ধ্বতন পদে আসার সুযোগ বন্ধের দাবি করেন তারা।

তৃতীয় দাবিতে নতুন পদ সৃষ্টি, দ্রুত বাস্তবায়ন ও নিয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়। দেশের প্রাণিসম্পদ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি উপজেলায় ভেটেরিনারি সার্জন নিয়োগের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন সৃষ্ট পদগুলোতে শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় ভিএএসএ এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হিল কাফি বলেন, “প্রস্তাবিত ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদটি প্রথম শ্রেণির (৯ম গ্রেড) হওয়ায় এ পদে নিয়োগের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা ও দক্ষতাকে গুরুত্ব দিতে হবে। প্রশাসনিক বিধি ও পেশাগত দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে পদটিতে শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করতে হবে। কোনো নন-ভেটেরিনারি ব্যক্তি বা ডিপ্লোমাধারীকে এ পদে নিয়োগের সুযোগ রাখা যাবে না।”

ভিএএসএ এর ভাইস প্রেসিডেন্ট আবু বক্কর সিদ্দিক রাফি বলেন, “দেশের প্রাণিসম্পদ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় চারজন করে ভেটেরিনারি সার্জন (পশুচিকিৎসক) নিয়োগের সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এসব পদে শুধুমাত্র রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগ নিশ্চিত করতে হবে।”

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত