বুটেক্স ভর্তি পরীক্ষায় যোগ্যপ্রার্থীদের তালিকা প্রকাশ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, মোট ৬৩০টি আসনের বিপরীতে ১৪ হাজার ১৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। ফলে প্রতি আসনের বিপরীতে ২৩ জন করে পরীক্ষার্থী লড়াই করবেন বুটেক্সের আসনের জন্য।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্য প্রার্থীদের ১,২০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা ২৩ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুটেক্স ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ জানুয়ারি। মোট ২০০ নম্বরের এ পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ৬০ নম্বর করে এবং ইংরেজিতে ২০ নম্বর থাকবে।








আপনার মতামত লিখুন