খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে ২২ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে ২২ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পন্ন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার অসচ্ছল মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছে ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে আরও ২২ জন অসচ্ছল ছানি রোগীর বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের অস্ত্রোপচার করা হয়। অপারেশন শেষে সবাই সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, উপজেলার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে তারা নিয়মিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত মাসে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে ২২ জন ছানি রোগীকে অপারেশনের জন্য নির্বাচন করা হয়। পরে ২০ জুলাই তাদের ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালে ভর্তি করা হয় এবং ২১ জুলাই সফলভাবে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সম্পন্ন হয়।
রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া, ওষুধ, হাসপাতালের ব্যয়সহ চিকিৎসাসংক্রান্ত সব ধরনের খরচ বহন করেছে ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশন।

এদিকে, গত শনিবার উপজেলার সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের আয়োজনে আরও একটি দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসা শেষে ২৮ জন ছানি রোগীকে শনাক্ত করা হয়।

তাদের তৃতীয় ধাপে ঢাকায় নিয়ে একইভাবে বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে। এ ক্ষেত্রেও রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া, ওষুধ ও চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে ফাউন্ডেশন।

ছানি অপারেশনের সময় ঢাকার লায়ন্স চক্ষু হাসপাতালে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন এবং উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম মজুমদার। রোগীদের যাতায়াত ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন আনিসুর রহমান মাস্টার।

ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে উপকৃত রোগী ও তাদের স্বজনরা গভীর সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে আরও বেশি অসচ্ছল মানুষ উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা