পিতা-মাতার ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে শাহরাস্তিতে যুবক গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩ এবং দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মো. শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সূচীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় এফআইআর নং-৩৯ (তারিখ: ২২ জুলাই ২০২৬), জিআর নং-২৩২-এর এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম (২৬), পিতা- মৃত মো. ইলিয়াছ হোসেন, সাং- সূচীপাড়া (খলিল মেম্বারের বাড়ি), ১ নম্বর ওয়ার্ড, সূচীপাড়া উত্তর ইউনিয়ন, শাহরাস্তি, চাঁদপুরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর ৫ ধারা ছাড়াও দণ্ডবিধি, ১৮৬০-এর ৩২৩, ৩২৪, ৩০৭ ও ৫০৬(২) ধারায় মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে শাহরাস্তি থানা পুলিশ জানিয়েছে।








আপনার মতামত লিখুন