শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দাল এলাকায় শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—চান্দাল এলাকার ফয়েজুল ইসলাম রিপন (৫০) ও মো. কবির হোসেন (৪৩)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফয়েজুল ইসলাম রিপনকে ৬ মাসের কারাদণ্ড এবং মো. কবির হোসেনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় এলাকাবাসীকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








আপনার মতামত লিখুন