সেবা মাসে গ্রাহকসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত: ইসলামী ব্যাংক ঠাকুরবাজার উপশাখায় প্রাণবন্ত গ্রাহক সমাবেশ

গ্রাহকসেবার মানোন্নয়ন, আধুনিক ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ঠাকুরবাজার উপশাখায় এক প্রাণবন্ত গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় উপশাখার অফিস মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, হাজীগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মু. মাহবুবুল হাছান। তিনি বলেন, গ্রাহকের আস্থা ও সন্তুষ্টিই ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। প্রযুক্তিনির্ভর, দ্রুত ও শরিয়াহসম্মত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেবা মাসের আয়োজন গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঠাকুরবাজার উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন। তিনি গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের আস্থা ও সহযোগিতাই উপশাখার এগিয়ে চলার মূল প্রেরণা। ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে উন্নত ও সহজ ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত থাকবে।
উপশাখার সিনিয়র অফিসার ও সহকারী ইনচার্জ জাফর ইসলাম অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলদিঘী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন, দোয়াভাঙ্গা ইসলামী ব্যাংক এজেন্ট শাখার ইনচার্জ বাদশা ফয়সাল এবং ঠাকুরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী একরামুল হক।
সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, আমানতকারী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় ইসলামী ব্যাংকের বিভিন্ন সেবা, ডিজিটাল ব্যাংকিং সুবিধা, বিনিয়োগ কার্যক্রম এবং গ্রাহকসেবার মান আরও উন্নয়নে গৃহীত নানা উদ্যোগ তুলে ধরা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত গ্রাহকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে সময়োপযোগী ও গ্রাহকবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেন।








আপনার মতামত লিখুন